“অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টা খুনের আসামি!” এমনই বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিং। গতকাল, সোমবারই শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অর্জুন সিং। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন কোন মন্ত্রিত্ব পাবেন, সেই নিয়ে চর্চা চলছে। সেই আবহেই এবার অভিষেককে নিয়ে কড়া মন্তব্য করলেন অর্জুন। তৃণমূল কংগ্রেস দল আর থাকবে না, উঠে যাবে। সেই কটাক্ষও তিনি করেছেন।
এই বিষয়ে আরও খবর
মন্ত্রী হওয়ার পরে আজ, মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। তিনি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ। তৃণমূল কংগ্রেসের মুষলপর্ব নিয়েও জোর চর্চা চলছে। এদিন সেই বিষয়ে তীব্র কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, তৃণমূল রাজনৈতিক দল হিসেবে আর বেশিদিন টিকবে না। তাঁর কথায়, “পাস্ট ইজ পাস্ট।” তাঁর দাবি, যে দল পুরোপুরি সরকারি দলে পরিণত হয়, তারা প্রকৃত রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারে না। সেই সূত্রেই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। অর্জুনের কটাক্ষ, “বিজেপি যদি সত্যিই দরজা খুলে দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলে আর কেউ থাকবে না।”
অভিষেককে বিজেপি নেবে না, সেই কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্জুন। সেই বিষয়ে অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূল আমলে বহু অত্যাচার হয়েছে, বহু খুন হয়েছে! “অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩২১টা খুনের আসামি!” সেই মারাত্মক অভিযোগও এদিন করেছেন তিনি। যদিও আইনের শাসনে অভিষেকও ছাড় পাবে না। সেই কথাও বলতে ভোলেননি শুভেন্দুর ক্যাবিনেটের মুখ। তিনি কোন দায়িত্ব পাচ্ছেন? সেই বিষয়ে তেমন কোনও ইঙ্গিত এদিন অর্জুন দেননি। তাঁর বক্তব্য, “রাজনৈতিক কর্মীদের কাছে সব দায়িত্বই সমান।” একই সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন সরকারের প্রধান লক্ষ্য।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এই ম্যাচই শেষ? ফাইনালের আগে আবেগী পোস্টে অবসরের ইঙ্গিত মেসির
-
উষ্ণায়নের গ্রাসে ভূস্বর্গ! সমতলের তুলনায় পাহাড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ভয় ধরাচ্ছে নয়া গবেষণা
-
হাতে বিয়ার নিয়ে রাত জেগে বিশ্বকাপে চোখ? জানেন, বিয়ার পানেরও আছে সঠিক সময়!
-
ধ্বংসের প্রতীক, পিষছে মানবিকতা, বুলডোজারের সেই ভাঙার খেলায় মগ্ন শিশুরাও!
-
ফাইনালের আগে ‘জ্যোতিষী’ জলহস্তী-জিরাফ, মেসি-ইয়ামালের মধ্যে কাকে করল বিশ্বচ্যাম্পিয়ন?



