West Bengal Police

গ্যাংস্টারদের গর্দান যাবে বদলের বাংলায়! অস্ত্র-সহ পুলিশের জালে সুবোধ সিংয়ের ২ শাগরেদ

পুলিশের দাবি, মধ্যরাতে দুই দুষ্কৃতী এলাকায় কেন জড়ো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৮:১১

options
link
গ্যাংস্টারদের গর্দান যাবে বদলের বাংলায়! অস্ত্র-সহ পুলিশের জালে সুবোধ সিংয়ের ২ শাগরেদ
কুখ্যাত সুবোধের ফাইল ছবি।

পুলিশের জালে বিহারের কুখ্যাত মাফিয়া সুবোধ সিংয়ের শাহরেদ জয়বিন্দ চৌধুরী। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও এক কুখ্যাত দুষ্কৃতী আফসার আলীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ৭ এমএম পিস্তল, ওয়ান শটার বন্দুক। শুধু তাই নয়, ধৃতদের কাছ থেকে প্রায় ১ লাখ টাকার বেশি নগদও উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জয়বিন্দ চৌধুরী এবং আফসার আলীকে গ্রেপ্তার করে মোহনপুর থানার পুলিশ। তবে কেন ধৃত দুই দুষ্কৃতী জড়ো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে বিস্তারিত জানতে দফায় দফায় জেরা করা হচ্ছে।

Advertisement

গত কয়েক বছর আগে বারাকপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ঘটনার তদন্তে কুখ্যাত সুবোধ সরকারের নাম সামনে আসে। শুধু তাই নয়, গত কয়েক বছরে রাজ্যে একের পর এক ঘটনায় তাঁর নাম সামনে আসে। এমনকী বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনাতেও নাম জড়ায় সুবোধের। অভিযোগ ওঠে, বিহারের বেইরের জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধ যেমন, ডাকাতি, তোলাবাজি, এমনকী খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত সুবোধ। একের পর এক অভিযোগ সামনে আসতেই কুখ্যাত এই গ্যাংস্টারকে গ্রেপ্তার করে বাংলার পুলিশ। দীর্ঘদিন বাংলার জেলে বন্দি অবস্থায় ছিলেন তিনি। এরইমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার তাঁরই ঘনিষ্ঠ জয়বিন্দ এবং আফসার আলী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
পুলিশের জালে কুখ্যাত দুই দুস্কৃতী।

পুলিশের দাবি, মধ্যরাতে দুই দুষ্কৃতী এলাকায় কেন জড়ো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নতুন কোনও অপরাধমূলক কাজ করার বরাত তাদের কাছে ছিল কি না তাও নজরে রয়েছে। শুধু তাই নয়, বড়সড় কোনও ছিনতাই কিংবা ডাকাতির উদ্দেশে দু’জন জড়ো হয়েছিল কিনা তাও পুলিশ আধিকারিকরা তদন্ত করে দেখছেন বলেই খবর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.