হাড়হিম করা আত্মহত্যা। মালদহের (Malda) কালিয়াচকের ঘটনা ব্যাপক চাঞ্চল্য। বাড়িতে ভিডিও কল করে বাবা মায়ের চোখের সামনে নিজেকে শেষ করে দিল বছর কুড়ির যুবক! আত্মঘাতী যুবকের নাম আব্দুল জব্বর। কী কারণে আত্মহত্যা, তদন্তে কালিয়াচক থানার পুলিশ।
আরও পড়ুন:
বছর কুড়ির আব্দুল জব্বর। অভাবের সঙ্গে লড়াই করে বড় হওয়া। সংসারের অভাব ছিল যাঁর নিত্যসঙ্গী। বাবার সঙ্গে বিড়ি বাঁধার কাজ করতেন। রোজনামচার লড়াই যাঁর কাছে জলভাত, আচমকা সেই আব্দুল হার মানল জীবন যুদ্ধে!
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন কালিয়াচকের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই যুবক। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ফাঁকা মাঠে দাঁড়িয়ে বাবা-মাকে ভিডিও কল করেছিলেন। ফোনের ওপারে বাবা মাকে রেখেই নিজের মাথায় গুলি চালিয়ে দেন যুবক। এমন দৃশ্য দেখা মাত্রই দিশেহারা পরিবার ছুটে যান মাঠের দিকে। সেখানে যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। তড়িঘড়ি যুবকের দেহ উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। কী কারণে আত্মহত্যা, তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ। পাশাপাশি ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তা নিয়েও দানা বাধছে প্রশ্ন।
সর্বশেষ খবর
-
বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, চিকিৎসার জন্য টিফিনের টাকা তুলে দিল ছোট্ট বর্ষা
-
‘ভারত-চিন হাত মেলাক’, বন্যাবিধ্বস্ত নেপালের দুর্দশা তুলে ধরে রাষ্ট্রসংঘের মঞ্চে ভারসাম্যের খেলা বলেন্দ্রর
-
সংকল্পে বসেন ওসি, এবার ‘মা দুর্গার সৃষ্টি’ থিমে পুজো হবে কলকাতার কোন থানায়?
-
আজ পানামার বিরুদ্ধে নামছে ভারত, কার্লোকে জবাব খালিদের
-
‘বিজেপির শাসনকালে বৈষম্য কমেছে দেশে’, দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবসে বার্তা মোদির