হাওড়ার ডোমজুড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Domjur Fire)। পুড়ে ছাই পাখা তৈরির কারখানা। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
ঘড়ির কাঁটায় সোমবার সকাল ৬টা। ডোমজুড়ের পাখা তৈরির কারখানায় আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানার ভেতরের মেশিন এবং কাঁচামাল। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। আগুন আশপাশের কারখানায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। কর্মীরা দ্রুত জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। তাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন নেভাতে আরো একটু সময় লাগবে।
আরও পড়ুন:
ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল ঘটনাস্থলে পৌঁছতে বেশ কয়েকটি সময় লেগে যায়। কারখানায় দাহ্য পদার্থ মজুত রয়েছে। তার ফলে আগুনের তীব্রতা আরও বেড়ে গিয়েছে বলেই মনে করছেন দমকল কর্মীরা। কীভাবে পাখা তৈরির কারখানায় আগুন লেগে গেল, তা এখনও জানা যায়নি। দমকল কর্মীরা কারণ খোঁজার চেষ্টা করছেন বলেই খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?