Advertisement
Advertisement
Mamata Banerjee

‘টিকিট পাইনি বলে বিরোধিতা করব!’, নির্বাচনী সভা থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা মমতার

মমতা বলেন, 'যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন, তাঁরা টিকিট পাবেন। আর না পেলে তা নিয়ে অসন্তোষের তো কিছু নেই। আমি তো কাউকে অসম্মান করিনি।' 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৫:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৫:২৬

options
link
‘টিকিট পাইনি বলে বিরোধিতা করব!’, নির্বাচনী সভা থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা মমতার zoom
'গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে, মানুষ ক্ষমা করবে না', বিজেপিকে তোপ মমতার

তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকে একাধিক বিদায়ী বিধায়ক প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তারপর কিছুদিন পেরলেও গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি। সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে তা নিয়েই মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। বিক্ষুব্ধদের উদ্দেশে তাঁর সাফ বার্তা, “টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব।” স্পষ্ট ভাষায় তিনি বললেন, “যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন, তাঁরা টিকিট পাবেন। আর না পেলে তা নিয়ে অসন্তোষের তো কিছু নেই। আমি তো কাউকে অসম্মান করিনি।” বুঝিয়ে দিলেন অশান্তি বরদাস্ত করা হবে না।

মমতা বলেন, “একবার টিকিট পেয়েছি। পরেরবার পেতে পারি, নাও পেতে পারি। আমি তো কাউকে অসম্মান করিনি। আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।”

ছাব্বিশের প্রার্থী তালিকায় একাধিক বদল এনেছে তৃণমূল। ৭৪ জন বিদায়ী বিধায়ক ও ৪ মন্ত্রীকে এবার টিকিট দেয়নি দল। সকলে না হলেও তাঁদের মধ্যে বেশ কয়েকজন প্রকাশ্যে অভিমান প্রকাশ করেছেন। কেউ কেউ রাজনীতি থেকে সন্ন্য়াস নেওয়ার কথাও বলেছেন। লাগাতার প্রকাশ্যে এই অসন্তোষ প্রকাশ যে শীর্ষ নেতৃত্ব মোটেই ভালোভাবে নিচ্ছে না, সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “একবার টিকিট পেয়েছি। পরেরবার পেতে পারি, নাও পেতে পারি। আমি তো কাউকে অসম্মান করিনি। আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।” এরপরই কড়া সুরে তিনি বলেন,”টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব। এটা করলে মানুষ পছন্দ করে না। সম্মানের সঙ্গে সকলকে বলছি, ঐকবদ্ধ হয়ে কাজ করুন। মানুষের সঙ্গে থাকতে হবে।” 

Advertisement

উল্লেখ্য, নওদার সভা থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বলেছিলেন, “দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু ক্ষমা দেবে না। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” এবার কার্যত সেই বার্তাই দিলেন দলনেত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.