সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জারি গ্রামীণ ডাকসেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর যোগ্যতা:
- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
- স্থানীয় ভাষায় কথা বলা, লেখা, পড়তে জানা বাধ্যতামূলক।
- কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- সাইকেল চালাতে জানাও বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: কলকাতা পুরসভায় রয়েছে চাকরির সুযোগ, আবেদনের পদ্ধতি জানেন?]
বেতনক্রম:
ব্রাঞ্চ পোস্টমাস্টার: ১২হাজার থেকে ২৯ হাজার ৩৮০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার: ১০ হাজার থেকে ২৪ হাজার ৪৭০ টাকা।
আবেদনের পদ্ধতি:
https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
আবেদনকারীদের ১০০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। তবে মহিলা, তফসিলি জাতি ও উপজাতি এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের আবেদনে কোনও ফি লাগবে না।
আবেদনের দিনক্ষণ:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটির জন্য https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: সরকারি চাকরি খুঁজছেন? ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে সুযোগ]
সর্বশেষ খবর
-
মশার বিদেশ সফর! বিমানে চেপে জার্মানি পাড়ি দিল মশক, কামড়ে মৃত বিমানবন্দরের কর্মী
-
বিজেপি ও তৃণমূল নেতা ‘মাসতুতো ভাই’, সুকান্তকে নিশানা করে শোকজ গঙ্গারামপুরের বিধায়ক
-
বারাসত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির ‘জঙ্গিপনা’, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের
-
সুযোগ পেয়েও এশিয়াডে খেলতে পারবেন না ভারতের সব অ্যাথলিট-সাপোর্ট স্টাফ! জাপানের সিদ্ধান্তে প্রশ্ন
-
বাস পিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি ‘বিএমএসের’, ‘কাউকে রেয়াত নয়’, কড়া বার্তা শুভেন্দুর মন্ত্রীর