সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। শূন্যপদ মোট ২ হাজার। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদনের যোগ্য:
- যেকোনও শাখায় স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- যাঁরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও আবেদনের যোগ্য।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: কলকাতা পুলিশে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]
বেতন:
শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ২৩ হাজার ৭০০ থেকে ৪২ হাজার ২০ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
আবেদনকারীকে ৭৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি কিংবা বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনে কোনও ফি লাগবে না।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রিলিমিনারি ও মেন এক্সামিনেশন, গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
- আবেদনকারীকে শূন্যপদ সংক্রান্ত আর যেকোনও তথ্যের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: পুলিশের উদ্যোগে ‘পথের দিশা’, কোচিং নিয়ে চাকরি পেল পুরুলিয়ার ১৯ যুবক]
সর্বশেষ খবর
-
‘রাজনীতি ২৪ ঘণ্টার কাজ’, কংগ্রেসের ধারাবাহিক হারে রাহুলকে দায়ী করে কটাক্ষ প্রণবকন্যা শর্মিষ্ঠার
-
পাঠানো হয়েছে চুক্তিপত্র, কবে ইস্টবেঙ্গলের কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস?
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’