সুকুমার সরকার, ঢাকা: বিশ্বে কিছুতেই থামছে না করোনার মৃত্যুমিছিল। এই মারণ রোগ থাবা বসিয়েছে তেল সমৃদ্ধ সৌদি আরবেও। আর এতে বিপাকে পড়েছেন সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা (Bangladesh)। এপর্যন্ত সে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশের ৩৭৫ জন নাগরিকের।
[আরও পড়ুন: লাদাখ ইস্যুতে দু’দেশের শান্তিপূর্ণ সহাবস্থান চায় ঢাকা, জানালেন বাংলাদেশের বিদেশমন্ত্রী]
পরিসংখ্যান বলছে, সৌদি আরবে প্রায় ২১ লক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। করোনার হামলায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন। সৌদি আরবে (Saudi Arabia) বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৭৫ জন বাংলাদেশি মারা গিয়েছেন, এঁদের মধ্যে ৪ জন চিকিৎসকও রয়েছেন, যাঁরা সৌদি আরবে কর্মরত ছিলেন।’ বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, “আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার প্রবাসীকে খাদ্যসহায়তা প্রদান করেছি। তেলসমৃদ্ধ এ দেশে প্রায় ২১ লক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন।”
এদিকে, বুধবার করোনায় আক্রান্ত হয়ে ইটালির হাসপাতালে কর্তব্যরত নাজমুন্নাহার (৪৫)নামের এক বাংলাদেশি নার্সের মৃত্যু হয়েছে। তিনি প্রথম কেনও বাংলাদেশি মহিলা নার্স, যিনি ইটালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। নাজমুন্নাহারের বাড়ি ঢাকার অদূরে গাজীপুরে। তাঁর স্বামী বর্তমানে বাংলাদেশে আটকা পড়েছেন। আগামী ২৩ জুন চাটার্ড বিমানে তাঁর ইটালি যাবার কথা রয়েছে। ২০০৪ সালে সরকারি ব্যবস্থায় ১৮ জন নার্স গিয়েছিলেন ইটালিতে। তাদের মধ্যে নাজমুন্নাহারও ছিলেন। ইটালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।
[আরও পড়ুন: এবার ভারতীয় সংগীত পরিচালকের গান ‘চুরি’, ফের বিতর্কে নোবেল]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের