সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাস (Corona Virus)-এর প্রকোপে গুজরাটে ফের মৃত্যু হল ৪৫ বছরের এক মহিলার। এর ফলে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। মৃত ওই মহিলার বাড়ি গুজরাটের ভাবনগরে বলে জানা গিয়েছে। এর ফলে এখনও পর্যন্ত গোটা দেশে এই মারণ ভাইরাসের বলি হলেন মোট ৩০ জন মানুষ।
এপ্রসঙ্গে গুজরাটের স্বাস্থ্য সচিব জয়ন্তী রবি বলেন, ৪৫ বছরের ওই মহিলার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়ার পরেই ভাবনগরের একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। রবিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন দু’সপ্তাহ আগে ওই মহিলা স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার জেরে ওনার শরীর এমনিতেই দুর্বল ছিল। এর মাঝেই কয়েকদিন আগে ওই মহিলার শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়।
[আরও পড়ুন: ‘লকডাউনের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই’, ঘোষণা কেন্দ্রের শীর্ষ আমলার ]
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাসের ফলে এখনও পর্যন্ত আমেদাবাদে তিনজন, ভাবনগরে দুজন ও সুরাটে একজনের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: লকডাউনে করোনা আক্রান্তদের দিতে হবে সবেতন ছুটি, ঘোষণা নয়ডা প্রশাসনের]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর