সুকুমার সরকার, ঢাকা: শনিবার করোনায় মৃতের সংখ্যা দেখে কিছুটা স্বস্তি পেয়েছিলেন বাংলাদেশ (Bangladesh) -এর মানুষ। ভেবেছিলেন যে রোগটির প্রকোপ কমে এসেছে। কিন্তু, ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বদলে গেল ছবিটা। শনিবার যেখানে ২৯ জনের মৃত্যু হয়েছিল, রবিবার সেখানে মারা গেল ৫৫ জন।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা (Corona) ভাইরাসের কারণে মৃত্যু হল ৫৫ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৫২ জন। এই সময়ের মধ্যে নতুন করে ২ হাজার ৭৩৮ জনের শরীরে এই মারণ ভাইরাসের জীবাণু পাওয়া গেল। মোট আক্রান্তের সংখ্যা হল এক লক্ষ ৬২ হাজার ৪১৭ জন।
[আরও পড়ুন: বাংলাদেশে করোনার বলি প্রায় ২ হাজার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৮৮]
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের ৬৮টি ল্যাবে ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা করা হল ৮ লক্ষ ৪৬ হাজার ৬২টি। তার মধ্যে মোট এক লক্ষ ৬২ হাজার ৪১৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত গোটা দেশে সুস্থ হয়েছে ৭২ হাজার ৬২৫ জন।
[আরও পড়ুন: করোনাতঙ্ক কাটিয়ে স্বাভাবিকের পথে ইন্দো-বাংলাদেশ বাণিজ্য, শুরু হল পণ্যবাহী ট্রেন পরিষেবা]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া