সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অব্যবস্থার অভিযোগ ছিল। সেই সঙ্গে পাওয়া যাচ্ছিল না পর্যাপ্ত জল। এই ঘটনার জেরে একটি সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে থাকা আবাসিকদের নিজেদের মধ্যে তুমুল গন্ডগোল করতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পাটনা থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত সমস্তিপুর জেলার ফুলহারা শহরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি প্রথমে কেউই জানতেন না। পরে ৬ মিনিটের একটি ভিডিও সামনে আসতেই এই ঘটনার কথা জানাজানি হয়। ভিডিওটিতে দেখা গিয়েছে, কমপক্ষে ১৫০ জন মানুষ জলের বালতি নিয়ে কোয়ারেন্টাইন সেন্টারের ভিতরে থাকা একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সেখানে একটি জলের ট্যাঙ্কার আসার পরেই গন্ডগোল শুরু হয়। সামাজিক দূরত্বকে থোড়াই কেয়ার করে একে অপরের শরীরের উপর দিয়ে ঝাঁপিয়ে পড়ে জলের জন্য লড়াই করতে শুরু করেন। এমনকী কয়েকজন অন্যদের সঙ্গে হাতের বালতি নিয়ে মারামারিও করছেন। কোয়ারেন্টাইনে কোনও সুবিধা নেই বলে অভিযোগ করতেও দেখা গিয়েছে কাউকে কাউকে।
[আরও পড়ুন: একদিনে রেকর্ড বৃদ্ধি, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পেরল]
বিহারের এখনও পর্যন্ত এক হাজারের বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অন্যদিকে প্রায় ৩.৫ লক্ষ মানুষকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার পাঠানো হয়েছে। এর জন্য ব্লক ও পঞ্চায়েত পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার খুলেছে সরকার। কিন্তু, সেই সব সেন্টারের বেশিরভাগগুলিতেই ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ।
[আরও পড়ুন: ‘অসহনীয়! পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে চোখে জল আসছে’, মন্তব্য মাদ্রাজ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া