বাবুল হক, মালদহ: এলাকায় করোনা নার্সিংহোম হবে, একথা রটে যাওয়া মাত্রই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদহের চাঁচল। হাসপাতালের সামনে থাকা সাইন বোর্ড ভাঙচুর করে তারা। আগুনও জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
মালদহের ইংরেজবাজারের এবং চাঁচলের দিশারি নার্সিংহোম অধিগ্রহণ করে করোনা চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। রবিবার স্থানীয় বাসিন্দারা সেকথা জানতে পারেন। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। নার্সিংহোমের সামনে থাকা সাইন বোর্ড ভাঙচুর করতে শুরু করেন তাঁরা। সাইন বোর্ডে আগুনও জ্বালিয়ে দেয় উন্মত্ত জনতা। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।
[আরও পড়ুন: ৯ মিনিট প্রদীপ প্রজ্বলনের আহ্বান মোদির, অগ্নিকাণ্ড রোধে বাড়তি সতর্ক দমকল]
স্থানীয়দের দাবি, করোনা রোগীদের জন্য নার্সিংহোম হলে এখানে করোনা রোগীরা আসবেন। তার ফলে জনবহুল এলাকায় খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে করোনার মত ভাইরাস ঘটিত রোগ। তাই কিছুতেই এলাকায় করোনা হাসপাতাল তৈরি করা হলে তা তাঁরা মেনে নেবেন না। সেই মতো বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে বিক্ষোভের খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে এই ঘটনায় গ্রেপ্তারির কোনও খবর নেই।
উল্লেখ্য, করোনা মোকাবিলায় রাজ্যের একাধিক হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা আইডির পাশাপাশি বাঙ্গুর হাসপাতালেও শুধুমাত্র করোনা রোগীর চিকিৎসা হবে বলেই জানিয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও মারণ ভাইরাস মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। তা সত্ত্বেও সাধারণ মানুষের হাবভাবে অবাক অনেকেই। পর্যাপ্ত করোনা হাসপাতাল তৈরি না হলে কীভাবে রোগীদের চিকিৎসা সম্ভব হবে? সেকথা কেন ভাবছেন না স্থানীয়রা, উঠছে সেই প্রশ্ন।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: করোনা আক্রান্ত দাসপুরের যুবকের স্ত্রীও, পাঠানো হল বেলেঘাটা আইডি-তে]
সর্বশেষ খবর
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা
-
মহারাষ্ট্রের এই আদিবাসী গ্রামে রাতের আকাশই মূল আকর্ষণ, আকাশগঙ্গা দেখতে ভিড় পর্যটকদের
-
হাওড়া-শিয়ালদহতেও মিলছে না ন্যূনতম পরিষেবা! ক্যাগ রিপোর্টে একাধিক স্টেশনের পানীয় জল নিয়ে উদ্বেগ