সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধিনিষেধের ফলে রাজ্যবাসীকে সমস্যায় পড়তে হচ্ছে ঠিকই তবে এতে কিছুটা হলেও বাগে এসেছে মারণ ভারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টাতেও নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফ। যা খানিকটা স্বস্তি দিচ্ছে আমজনতাকে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১, ২৮৪ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। একইভাবে অত্যন্ত সামান্য হলেও কমেছে মৃত্যুও। সুস্থতার হার ৯১. ৯৩ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ২,৪৮২ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। এদিনও উঃ ২৪ পরগনার দৈনিক সংক্রমণ তিন হাজারের নিচে। দ্বিতীয় স্থানে কলকাতা। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১,৮৩০ জন। অর্থাৎ একধাক্কায় অনেকটা কমেছে কলকাতার সংক্রমণ। তৃতীয় স্থানে উঠে এল দক্ষিণ ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৮৯০ জন। হাওড়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানেও একদিনে সংক্রমিত এক হাজারের বেশি। নতুন সংক্রমিতের সংখ্যা ৮৩৫ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে সেখানকার বাসিন্দাদের। এদিন প্রায় সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। ফলে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,৬৬,২৪০।
[আরও পড়ুন: মৃত্যুর পর রোগীর কিডনি বের করে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা, কাঠগড়ায় সরকারি হাসপাতাল]
সর্বশেষ খবর
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?
-
‘পরিবারের অভিভাবক শুভেন্দু চাইলে…’, নন্দীগ্রামে বিজেপির প্রার্থীপদ জল্পনা নিয়ে মুখ খুললেন নিহত চন্দ্রনাথের মা
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি