Uttar Pradesh

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিনই করোনায় আক্রান্ত যোগীর মন্ত্রী

বুধবার নিজেই টুইট করে কোভিড পজিটিভ হওয়ার কথা জানান মন্ত্রী ব্রিজেশ পাঠক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২০, ১৫:০৫

options
link
অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিনই করোনায় আক্রান্ত যোগীর মন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ বুধবার অযোধ্যায় সম্পন্ন হল ঐতিহাসিক রাম মন্দিরের (‌Ram Temple)‌ ভূমিপুজো। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এই শুভমুহূর্তেই এল খারাপ খবর। এবার করোনায় আক্রান্ত (Corona) হলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক। এই নিয়ে যোগী সরকারের মন্ত্রিসভার ৯ সদস্য মারণ এই রোগে আক্রান্ত হলেন। এর দু’‌দিন আগেই আক্রান্ত উত্তরপ্রদেশের জলশক্তি মন্ত্রী ডা. মহেন্দ্র সিং। তারপর এবার ব্রিজেশ পাঠক।

Advertisement

[আরও পড়ুন: আরামবাগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার, পার্টি অফিস ভাঙচুর, এলাকায় পুলিশি টহল]

এদিন টুইট (Twitter) করে নিজেই কোভিড পজিটিভ হওয়ার খবর দেন ব্রিজেশ পাঠক (Brijesh Pathak)। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী লেখেন, ‘‌করোনার উপসর্গ দেখতে পাওয়ার পর, চিকিৎসকের পরামর্শে আমি করোনার পরীক্ষা করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। গত কয়েকদিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে আমার অনুরোধ এই সময় সরকারি নির্দেশিকা মেনে চলুন। নিজেরা কোয়ারেন্টাইনে থাকুন এবং অবশ্যই টেস্ট করিয়ে নিন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

 

আদতে করোনার দাপট থেকে রক্ষা পাচ্ছেন না রাজনীতিবিদ থেকে সেলেব- কেউই। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কাউকেই রেয়াত করছে না এই অদৃশ্য ভাইরাস। বিগ বি সুস্থ হয়ে গেলেও আপাতত হাসপাতালেই রয়েছেন অমিত শাহ (Amit Shah)। এদিকে, মঙ্গলবারই সংক্রমিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধুমাত্র যোগীর মন্ত্রিসভাতেই ৯ জন মারণ এই ভাইরাসে আক্রান্ত। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির সভাপতি সতন্ত্র দেব সিংও করোনায় আক্রান্ত হয়েছেন। সঙ্গে আরও দুই বিধায়কেরও রিপোর্ট পজিটিভ এসেছে। গোরক্ষপুরের বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং এবং আগ্রার বিধায়ক যোগেন্দ্র উপাধ্যায়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এর আগেই মৃত্যু হয়েছে আরেক মন্ত্রী কমল রানি বরুণের। এখানেই শেষ নয়, করোনায় আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈও।

[আরও পড়ুন: ‘তোষণের পাকে-চক্করে নীরব মুখ্যমন্ত্রী, নিজের অবস্থান জানান’, মমতাকে খোঁচা ধনকড়ের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন