সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড় দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মকানুন বেঁধে দিল সংস্কৃতি মন্ত্রক। করোনা আবহে কেমন হবে এই অনুষ্ঠান, কতজন হাজির থাকতে পারবেন, কলা-কুশলী থেকে দর্শক সকলকে কীরকম নিয়ম মানতে হবে সবই বেঁধে দিল কেন্দ্র সরকার। কী কী বলা হয়েছে এই নির্দেশিকায়?
Ministry of Culture issues detailed Standard operating procedure for cultural functions & programs on preventive measures to contain spread of COVID-19; cultural activities shall continue to be prohibited inside containment zones. pic.twitter.com/OIQGmShyZ0
Advertisement— ANI (@ANI) October 15, 2020
Advertisement
[আরও পড়ুন : নেই যানবাহন, জঙ্গলপথে ১৭ কিলোমিটার হেঁটেই স্কুলে যান কেরলের এই শিক্ষিকা]
কেন্দ্রের জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (SOP)
- অডিটোরিয়ামের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক (সর্বাধিক ২০০ জন) উপস্থিতি থাকতে পারবেন।
- অনুষ্ঠানের সাতদিন আগে শিল্পী, কলা-কুশলী-সহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে করোনা পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা করতে হবে।
- টিকিট কাটা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার করতে বলা হয়েছে।
- যারা টিকিট কাটছেন তাঁদের সকলের নাম, ঠিকানা অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে নিজেদের কাছে রাখতে হবে।
- কনটেনমেন্ট জোনে কোনও অনুষ্ঠান হবে না।
- শিল্পীদের বাড়ি থেরে প্রস্তুত হয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে যাতে ড্রেসিং রুমের ব্যবহার কম হয়।
- মাস্ক পরা ও ৬ ফুটের দূরত্ব মেনে চলতেই হবে।
- অডিটোরিয়ামের এসির তাপমাত্রা ২৪-৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝামাঝি রাখতে হবে। আর্দ্রতা যাতে ৪০-৭০- শতাংশের মধ্যে থাকে তার দিকে নজর রাখতে হবে।
- স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। রাখতে হবে ডাস্টবিনও।
- অনুষ্ঠানের শুরুর আগে ও পরে গোটা অডিটোরিয়াম স্যানিটাইজ করতে হবে।
In closed spaces, a maximum of 50% of the hall capacity will be allowed with a ceiling of 200 persons: Ministry of Culture https://t.co/dtik3mr1X1 pic.twitter.com/P0dCtnnmS0
— ANI (@ANI) October 15, 2020
প্রসঙ্গত, এদিন করোনার ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভ্যাকসিন এলে কীভাবে তা সরবরাহ করা হবে তা নিয়ে আলোচনা হয়।
[আরও পড়ুন : কুম্ভমেলা চত্বরে নির্মিত ‘অবৈধ’ মসজিদ ভাঙতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ]
সর্বশেষ খবর
-
এ পৃথিবী হোক নারীর বাসযোগ্য… মেয়েদের সম্মানের পাঠ দিন ছোট থেকেই, সন্তানকে কী শেখাবেন?
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির