Sobhandeb Chattopadhyay

করোনায় আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন হোম আইসোলেশনে

শোভনবাবুর শরীরে করোনার মৃদু উপসর্গ থাকলেও তা উদ্বেগজনক নয় বলেই তাঁর পরিবার সূত্রের খবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২১, ১১:৫৫

options
link
করোনায় আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন হোম আইসোলেশনে
ফাইল ছবি

কৃষ্ণকুমার দাস: এবার করোনার কবলে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)। মঙ্গলবার রাত থেকে সর্দি-কাশি এবং জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল তাঁর করোনা পরীক্ষা হয়। বৃহস্পতিবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মন্ত্রী। শোভনবাবুর শরীরে করোনার মৃদু উপসর্গ থাকলেও তা উদ্বেগজনক নয় বলেই তাঁর পরিবার সূত্রের খবর।

Advertisement

করোনা কালে রাজ্যের সব প্রবীণ মন্ত্রীকেই নিজেদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো ৭৭ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী বেশ কিছুদিন নিজের বাড়িতেই ছিলেন। তবে, সম্প্রতি করোনার (Coronavirus) দাপট খানিকটা কমার ইঙ্গিত মিলতেই ফের রাজনৈতিক এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল তাঁকে। শোভনবাবুর পরিবার সূত্রের খবর, দিন তিনেক আগে এসএসকেএম হাসপাতালে নিজের কোমরের জন্য ইনজেকশন নিতে গিয়েছিলেন মন্ত্রী। মঙ্গলবার সরস্বতী পুজোর দিনও প্রচুর মানুষের সংস্পর্শে আসেন তিনি। নিজের বাড়ির পাশাপাশি পুজো করেন তৃণমূল ভবনেও। মঙ্গলবার রাত থেকেই শোভনবাবুর অসুস্থতা শুরু হয়। বুধবার করোনা পরীক্ষা করান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আব্বাসের সঙ্গে ৮০ শতাংশ রফা সারা বামেদের, জটিলতা কংগ্রেসের সঙ্গে আলোচনায়]

পরিবার সূত্রের খবর, শোভনবাবুর শরীরে করোনার মৃদু উপসর্গ থাকলেও উদ্বেগের কোনও কারণ নেই। তাঁর শ্বাসকষ্টের কোনও সমস্যা নেই। শরীরে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক। আপাতত ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেনের বাড়িতেই থাকছেন মন্ত্রী। তাঁকে পুরোপুরি আইসলেশনে রাখা হয়েছে। তাঁর পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা হচ্ছে আজ। গত তিনদিনে যাঁরা যাঁরা শোভনবাবুর সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলেরই করোনা পরীক্ষা করা হবে। এমনিতে শোভনবাবুর শারীরিক অবস্থা নিয়ে তেমন উদ্বেগ না থাকলেও, তাঁর বয়সের কথা ভেবে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত কয়েক দিনে তিনি বহু মানুষের সংস্পর্শে এসেছেন। সেটাও কিছুটা উদ্বেগের বিষয়। আগামী সাতদিনের জন্য মন্ত্রীর সমস্ত সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.