Boro Maa Raj-Subhashree

মধ্যরাতে বড়মার পুজোয় রাজ-শুভশ্রী, মেঝেয় বসে আমজনতার ভিড়ে মাতৃআরাধনায় তারকাদম্পতি

বড়মার টানে নৈহাটিতে টলিপাড়ার 'সেলেব দম্পতি'। দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১২:২১

options
link
মধ্যরাতে বড়মার পুজোয় রাজ-শুভশ্রী, মেঝেয় বসে আমজনতার ভিড়ে মাতৃআরাধনায় তারকাদম্পতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম যার যার,বড়মা সবার! ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে নাকি মা কাউকে ফেরান না। সেই বিশ্বাসে ভর করেই মায়ের টানে ফি বছর কালীপুজোর মরশুমে দূরদূরান্ত থেকে পূণ্যার্থীরা নৈহাটিতে ভিড় জমান। যে জনঅরণ্যে আমজনতা, সেলেব সকলে মিলেমিশে একাকার হন। সোমবার মধ্যরাতেও বড়মার পুজোয় ধরা পড়ল তেমনই দৃশ্য। মেঝেয় বসে বড়মা বন্দনায় দেখা গেল রাজ-শুভশ্রীকে।

Advertisement

বিগত কয়েক বছরে সিনেমা রিলিজের প্রাক্কালে বড়মার কাছে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে টলিপাড়ার বহু তারকাকে। মাসখানেক আগে ‘ধূমকেতু’ রিলিজের প্রাক্কালে দেবের সঙ্গে নৈহাটির মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন শুভশ্রী। সেসব ফ্রেমবন্দি ছবি-ভিডিও নিয়ে নেটপাড়ায় কম চুলচেরা বিশ্লেষণ হয়নি! কারণ সিনেমা মুক্তির পরই দেব-শুভশ্রীর সমীকরণ ফের ‘ধূমকেতু’র মতো বদলে গিয়েছে। এবার কালীপুজোর রাতে স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে বড়মার পুজোয় শামিল শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। আমজনতার ভিড়ে মেঝেয় বসে মাতৃআরাধনায় মেতে উঠতে দেখা গেল টলিপাড়ার ‘সেলেব দম্পতি’কে। সেই ক্যামেরাবন্দি দৃশ্য ইতিমধ্যেই নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা গেল, শুভশ্রীর পরনে হালকা গোলাপি শাড়ি। কানে, গলায় গয়নার লেশমাত্র নেই! মেকআপও যৎসামান্য। পাশে কালো কুর্তা-পাজামা পরে বসে রাজ চক্রবর্তী। মেঝেয় কার্পেটে বসে সকলের সঙ্গে ঢাকের তালে হাততালি দিতে দেখা গেল তারকাদম্পতিকে। সেই ভিডিও দেখেই রাজ-শুভশ্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)


রাজ-শুভশ্রী বরাবরই আধ্যাত্মিক। তাঁদের আরবানার ফ্ল্যাটেও রথযাত্রা, রাস পূর্ণিমা থেকে লক্ষ্মী-গণেশ, সরস্বতী সব পুজোই হয়। দুর্গাপুজোর পর দিন কয়েক আগেই উজ্জয়িনির মহাকালেশ্বর মন্দিরে গিয়ে সপরিবারে পুজো দিয়ে এসেছিলেন। সেখান থেকে ফিরে ‘অনুসন্ধান’-এর প্রচার সেরে ভূত চতুর্দশীর দিন মালদা পাড়ি দেন শুভশ্রী। সেখান খান কয়েক কালীপুজোর উদ্বোধন মিটিয়ে সোমবারই কলকাতা ফিরেছেন বলে খবর। দীপাবলির রাতে দুই সন্তান ইউভান-ইয়ালিনি এবং স্বামী রাজের সঙ্গে উৎসব উদযাপনের মিষ্টি মুহূর্তও ভাগ করে নেন টলিউডের সুপারস্টার নায়িকা। এর পর নৈহাটির উদ্দেশে রওনা হন বড়মা দর্শনের জন্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.