Dhaniakhali kaftaan

পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো

অন্তঃসত্ত্বারাও এবার পুজোয় কাফতান পরে সকলকে চমকে দিতে পারেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:১০

options
link
পুজোর ফ্যাশনে ইন ধনেখালি কাফতান! স্টাইল ও স্বাচ্ছন্দ্যে সাজুন নায়িকাদের মতো
ছবি: এআই দ্বারা নির্মিত

পুজোর সময় এদিক সেদিক যাতায়াত লেগেই থাকে। ভিড়ে ঠাসা মণ্ডপ, হাঁটাচলা, নতুন পোশাক-আশাক মানেই ঘেমেনেয়ে যাচ্ছে তাই দশা। তাই পুজোয় বেছে নিন এমন কোনও পোশাক যা স্টাইল এবং স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। আর সেকথা মাথায় রেখে এবার ফ্যাশনে ইন ধনেখালি কাফতান। এই পোশাকে আপনি হয়ে উঠতে পারেন নায়িকাদের মতো মোহময়ী।

Advertisement

ধনেখালি তাঁত মানেই আরাম। তাই এই ধরনের শাড়ি এখন প্রায় প্রত্যেক তন্বীরই পছন্দ। অফিস হোক কিংবা ঘরোয়া কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে সিংহভাগ মহিলা এই শাড়ি বেছে নেন। কেউ কেউ আবার বিয়েবাড়িতে ধনেখালি শাড়ি পরেন নির্দ্বিধায়। তবে যাঁরা শাড়ি পছন্দ করেন না, তাঁরা ধনেখালির স্বাদ থেকে বঞ্চিত থাকবেন, তা হতে পারে না। তাই পরতেই পারেন ধনেখালি কাফতান। এবার পুজোর ফ্যাশনে ইন এই ধরনের পোশাক। সবচেয়ে বেশি চাহিদা সাদা-লাল পাড় কাফতানের। অফলাইন এবং অনলাইনে পাওয়া যাচ্ছে ফুরফুরে এই পোশাক। দাম এক হাজার থেকে দেড় হাজারের মধ্যে। তাই পুজোর আগে কিনে ফেলতেই পারেন এই ধরনের পোশাক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Jhanvi-Kapoor
অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

কাফতানের উৎপত্তি তুর্কি ‘কাপ টন’ থেকে। যার অর্থ হল শরীর ঢাকা দেওয়ার বস্ত্র। করিনা কাপুর থেকে জাহ্নবী, হুমা কুরেশি থেকে সোনম কাপুর সকলেই কাফতানের প্রেমে পাগল। কাফতান পরার রয়েছে হাজারও সুবিধা। সেগুলি হল:

Advertisement
  • কাফতান বেশ খোলামেলা, ঢিলেঢালা পোশাক হওয়ায় শরীরের গঠন স্পষ্টভাবে বোঝা যায় না। তাই চেহারা ভারী হলে অনায়াসে এই ধরনের পোশাক বেছে নিতে পারেন।
  • কাফতান নিঃসন্দেহে অত্যন্ত আরামদায়ক।
  • যাঁরা অন্তঃসত্ত্বা, তাঁরা পুজোয় স্টাইল করবেন না, তা হতে পারে না। তাই অন্তঃসত্ত্বা অনায়াসে কাফতান বাছতে পারেন।
Kareena-Kapoor
অভিনেত্রী করিনা কাপুর। ছবি: সোশাল মিডিয়া

পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তাই আর দেরি করবেন না। বরং কেনাকাটি করতে বেরিয়ে পড়ুন। প্যান্ডেল হপিংয়ের সময় সেজেগুজে বেরনোর জন্য কাফতান বেছে নিতেই পারেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.