পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো পার্লার। পুজোর মুখে সেখানে ‘নেল আর্ট’ (Nail Art) করানোর ধুম। সাবধান করছেন শহরের ত্বকরোগ বিশেষজ্ঞরা। নেল আর্টের বিশেষ রাসায়নিক থেকে মেয়েদের ঋতুস্রাবে সমস্যা এমনকী, দেখা দিতে পারে বন্ধ্যত্ব। সম্প্রতি ইউরোপের সমস্ত শহরে নিষিদ্ধ করা হয়েছে নেল আর্টের জেল নেল পালিশের এই উপাদানকে। ওইসিডি বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট-এর গাইডলাইনে টিপিওকে হানিকর বলে চিহ্নিত করা হয়েছে। হাতের আঙুলের ছিমছাম সাধারণ নখের বদলে নকশা করা শক্ত লম্বা নখরের চাহিদা বিপুল।
আরও পড়ুন:
ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজির প্রাক্তন এডিটর ডা. কৌশিক লাহিড়ী জানিয়েছেন, এই রাসায়নিকের নাম ট্রাইমিথাইলবেঞ্জল ডাইফেনাইল ফসফিন অক্সাইড আদতে যা ফটো ইনশিয়েটর। যা থাকে নেল আর্ট করার জেল নেলপালিশে। এই জেল নেলপালিশের মধ্যে থাকে ফটোইনিশিয়েটর। ইউভি আলো পেয়ে জেলের মধ্যে থাকা ছোট ছোট অণু শক্ত হয়ে ‘পলিমার’ তৈরি করে।
নেল আর্টের সৌন্দর্যের আড়ালে টিপিও-র বিপদ। কী এই টিপিও? ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজির প্রাক্তন এডিটর ডা. কৌশিক লাহিড়ী জানিয়েছেন, এই রাসায়নিকের নাম ট্রাইমিথাইলবেঞ্জল ডাইফেনাইল ফসফিন অক্সাইড আদতে যা ফটো ইনশিয়েটর। যা থাকে নেল আর্ট করার জেল নেলপালিশে। নেল করার ধাপে ধাপে, প্রথমে নখ পরিষ্কার করা হয়। এরপর নখে তিনটি ভাগে এই জেল নেলপালিশ লাগানো হয়। এরপর এই জেল নেল পালিশকে ইউভি আলোর তলায় রাখা হয়। এই জেল নেলপালিশের মধ্যে থাকে ফটোইনিশিয়েটর। যার জন্যই আলো পেয়ে জেলের মধ্যে থাকা ছোট ছোট অণু শক্ত হয়ে ‘পলিমার’ তৈরি করে। নখ হয়ে ওঠে শক্ত চকচকে।
ইঁদুরের উপর করা এক গবেষণায় দেখা গিয়েছে, জেল নেল পালিশের এই উপাদান থেকে গর্ভবতী মায়ের ভ্রূণেরও ক্ষতি হওয়ার আশঙ্কা ষোলোআনা। বিশেষজ্ঞদের পরামর্শ, যে পার্লারে করছেন সেখানে জেল নেলপালিশের উপাদান ভালো করে পড়ে নিন। কারণ টিপিও প্রজনন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
ত্বকরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক লাহিড়ী জানিয়েছেন, এখানে কোন পার্লারে কী ব্যবহার করা হচ্ছে তাই নিয়ে নজরদারি নেই। অথচ ইউরোপের সমস্ত দেশে নিষিদ্ধ এই টিপিও। ইঁদুরের উপর করা এক গবেষণায় দেখা গিয়েছে, জেল নেল পালিশের এই উপাদান থেকে গর্ভবতী মায়ের ভ্রূণেরও ক্ষতি হওয়ার আশঙ্কা ষোলোআনা। ন্যাশনাল মেডিক্যাল কলেজের ত্বকরোগ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. অভিষেক দে জানিয়েছেন, টিপিও বা ট্রাইমিথাইলবেঞ্জল ডাইফেনাইল ফসফিন অক্সাইড নিয়ে সতর্ক হতেই হবে। এখন আখছার দেখা যায় নেল আর্ট করানোর নেশা। বিশেষজ্ঞদের পরামর্শ, যে পার্লারে করছেন সেখানে জেল নেলপালিশের উপাদান ভালো করে পড়ে নিন। কারণ টিপিও প্রজনন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আর মহিলারাই সাধারণত নেল আর্ট করেন। এটা ক্যাটেগরি ওটান রিপ্রোডাক্টিভটক্সিক্যান্ট হিসাবে শ্রেণিবদ্ধ। শুধু এই টিপিও নয়। নেল আর্ট করার আরও একাধিক ক্ষতিকর দিক রয়েছে। ত্বকরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক লাহিড়ী জানিয়েছেন, নেল আর্ট করার আগে বারবার ঘষে বা অ্যাসিটোন দিয়ে পুরনো নখ পরিষ্কার করা হয়। এর ফলে নখ পাতলা ভঙ্গুর বিবর্ণ হয়ে যায়। এ ছাড়াও দীর্ঘদিন বারবার ইউভি বা এলইডি ল্যাম্প ব্যবহার করলে ত্বক অতিবেগুনি রশ্মির অপ্রয়োজনীয় সংস্পর্শে আসে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে