একচালার প্রতিমার ডাকের সাজ। দেবী দুর্গার পরণে লাল রঙের বেনারসি। লক্ষ্মী-সরস্বতীর পরণে কমলা ও নীল রঙের শাড়ি। ছেলেমেয়ে-সহ দেবী দুর্গা এবার মুর্শিদাবাদ থেকে সুদূর জাপানের পথে। সূর্যোদয়ের দেশে এবার উমার পুজো (Durga Puja 2026) হবে আশ্বিনের শারদপ্রাতে। ওই প্রতিমার উচ্চতায় মাত্র আড়াই ফুট। ইতিমধ্যে ফাইবারের ওই প্রতিমা কার্গো বিমানে চড়ে জাপানের উদ্দেশ্যে রওনাও হয়েছে। মুর্শিদাবাদের শিল্পী মৃন্ময় দাস ওই প্রতিমা বানিয়েছেন।
আরও পড়ুন:
বহরমপুরের ভাগীরথীর পশ্চিম পাড় লাগোয়া রাধারঘাট-১ পঞ্চায়েত এলাকায় বাসিন্দা শিল্পী মৃন্ময় দাস। মাটির প্রতিমা গড়ার প্রথাগত কোনও প্রশিক্ষণ নেই তাঁর। বংশ পরম্পরায় কেউ এই পেশায় ছিলেনও না। স্রেফ ভালো লাগা ও মূর্তি তৈরির টান থেকে একসময় মাটি মাখার কাজ শুরু করেন। ধীরে ধীরে মূর্তি তৈরিও শুরু হয়। গত ১০-১২ বছর ধরে পেশাদার মূর্তি শিল্পী হিসেবে তিনি কাজ করছেন।
প্রতি বছরই পুজো উপলক্ষ্যে একাধিক মূর্তি বানান তিনি। শিল্পী মৃন্ময় দাস জানিয়েছেন, মূর্তি তৈরির পর ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হত। সেখান থেকেই একাধিক অর্ডার আসা শুরু হতে থাকে। বিভিন্ন পুজো উপলক্ষ্যে তিনি লক্ষ্মী, সরস্বতী, নারায়ণের মূর্তিও গড়েছেন। শিল্পী জানিয়েছেন, ২০২৪ ও ২৫ সালে আমেরিকা থেকে দুর্গাপ্রতিমা তৈরির বরাত এসেছিল। সেই মতো প্রতিমা আমেরিকায় পাঠিয়েওছেন তিনি। শিল্পের কদরও পেয়েছে সেখানে।

এবার জাপানের প্রবাসী বাঙালি সর্বাণী মিত্র মৃন্ময়ের কাছে দুর্গা প্রতিমা তৈরির অনুরোধ করেছিলেন। ধীরে ধীরে সেই কথাবার্তা পাকাও হয়। চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে এই প্রতিমা তৈরির বরাত পেয়েছিলেন মৃন্ময়। তারপরেই তিনি কাজে দেন। মৃন্ময় বলেন, “ছেলেবেলা থেকেই আঁকায় ঝোঁক ছিল। আঁকা শিখতাম। সেখান থেকে মাটির প্রতিমা গড়ার ভাবনা মাথায় এসেছিল। প্রথমে শখে প্রতিমা গড়তাম। এখন পেশাদার হয়ে উঠেছি।”
প্রথমে মাটির মডেল তৈরি হয়। তারপর প্লাস্টারের ছাঁচ বানিয়ে সেটির মধ্যে ফাইবার দিয়ে প্রতিমা তৈরি হয়েছে। একচালার এই মূর্তি চওড়ায় ২ ফুট, উচ্চতায় আড়াই ফুট। দেবী দুর্গা, অসুর ও সিংহ একচালায় রয়েছে। এছাড়াও লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক পৃথকভাবে বানানো হয়েছে। পরে একসঙ্গে সেগুলি জুড়ে একচালা করা হবে। মূর্তির প্রতিটি অলঙ্কার হাতে তৈরি হয়েছে বলে খবর। জাপানেও এবার তাঁর কাজ কদর পাবে, এমনই মনে করছেন শিল্পী মৃন্নয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতীয় রণতরীতে জোর ধাক্কা! কী উদ্দেশ্যে ছিল পাক যুদ্ধজাহাজের? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
এবার সেন্সর বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কমিটিতে প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠী-সহ আর কারা?
-
একদিনও কর্মস্থলে যাননি! তবু মাসে ৭০ হাজার বেতন পান কর্নাটকের কংগ্রেস বিধায়কের ভাইঝি
-
জোড়া ব্যধিতে ‘মহামারী’ বাংলাদেশে! ৬ মাসে হাম কাড়ল ১,০৪৪ প্রাণ, সেপ্টেম্বরেই ডেঙ্গুতে মৃত ৬০
-
সালকিয়া ফ্রেন্ডস থেকে মনোনয়ন জমা সৌরাশিসের, প্রথমবার উপস্থিত থাকছেন বার্ষিক সভায়