Desu 7

পরিচালক দেবের প্রথম ছবিতে কামব্যাক অনির্বাণের! নায়িকা শুভশ্রী, দৈব ঘোষণায় ‘বিগ ফ্রাইডে’ চমক

পরিচালক দেবের ডেবিউ সিনেমার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সংস্থার ব্যানারে পয়লা সিনেমার নায়িকাও তিনিই ছিলেন। এবার প্রাক্তনের পরিচালক হিসেবে হাতেখড়ির ছবিতেও সঙ্গী হতে চলেছেন শুভশ্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ২২:০৬

options
link
পরিচালক দেবের প্রথম ছবিতে কামব্যাক অনির্বাণের! নায়িকা শুভশ্রী, দৈব ঘোষণায় ‘বিগ ফ্রাইডে’ চমক
দৈব ঘোষণায় 'বিগ ফ্রাইডে' চমক

মঙ্গলবার বৈঠকেই নিষিদ্ধ শিল্পীদের ফেরানোর দাবি তুলেছিলেন। এবার সিনেমাপড়ার অস্থির সময়ে বড় ঘোষণা দেবের। অভিনেতা এবার পরিচালকের আসনে। এযাবৎকাল নিজস্ব একাধিক সিনেমায় ‘ক্রিয়েটিভ ডিরেক্টর’ হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার পরিচালক হিসেবে টলিউডে নতুন ইনিংস শুরু করতে চলেছেন সুপারস্টার। কোন ছবি? দৈব ঘোষণার পর থেকেই কৌতূহলের পারদ তুঙ্গে। ‘বিগ ফ্রাইডে’ চমকটা কী? তাহলে খোলসা করেই বলা যাক।

Advertisement

‘৭২ ঘণ্টা, তুমি থামবে না?’ পালটা দেব বলেন, ‘যেদিন থামব, সেদিন শেষ হয়ে যাব…।’ অনির্বাণকে সঙ্গে নিয়েই শুক্রবার এই সুখবর ভাগ করে নেন দেব-শুভশ্রী। 

Dev-Shubhasree launched golden ticket for deshu7
দেব-শুভশ্রী, ছবি- ফেসবুক

পরিচালক দেবের ডেবিউ সিনেমার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সংস্থার ব্যানারে পয়লা সিনেমার নায়িকাও তিনিই ছিলেন। এবার প্রাক্তনের পরিচালক হিসেবে হাতেখড়ির ছবিতেও সঙ্গী হতে চলেছেন শুভশ্রী। তবে চমক এখানেই শেষ নয়। পিকচার অভি বাকি হ্যায়! দেবের পরিচালনায় কাজ করতে চলেছেন টলিউডে ‘নিষিদ্ধ’ অনিবার্ণ ভট্টাচার্যও। এদিন শুভশ্রীর সঙ্গে এক ভিডিওয় এই সুখবর ভাগ করে নেন টলি সুপারস্টার। যেখানে দেবের উদ্দেশে শুভশ্রীকে প্রশ্ন ছুঁড়তে শোনা যায়, ‘৭২ ঘণ্টা, তুমি থামবে না?’ পালটা দেব বলেন, ‘যেদিন থামব, সেদিন শেষ হয়ে যাব…।’ অনির্বাণকে সঙ্গে নিয়েই শুক্রবার এই সুখবর ভাগ করে নেন দেব-শুভশ্রী। গোড়াতেই তাঁরা আভাস দিয়েছিলেন যে, পুজোর ছবিতে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন। মঙ্গলবারের বৈঠকের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যস্থতায় তাতেই সিলমোহর পড়ল। ফেডারেশনের ফতোয়া উড়িয়ে অনির্বাণকে নিয়ে সিনেমা ঘোষণা করলেন দেব। পুজোর ছবি ‘দেশু ৭’ দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউড সুপারস্টার। প্রযোজক, নায়ক হওয়ার পাশাপাশি এই সিনেমার গল্পও তিনি লিখেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
অনির্বাণকে সঙ্গে নিয়েই শুক্রবার এই সুখবর ভাগ করে নেন দেব-শুভশ্রী। 

২০২৫ সালে দেব-শুভশ্রীর পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন নতুন সিনেমার। তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে, তা বলাই বাহুল্য। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advertisement

২০২৫ সালে দেব-শুভশ্রীর পুনর্মিলন সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসে সুনামি এনেছিল। সেসময়েই অনুরাগীরা দাবি জানিয়েছিলেন নতুন সিনেমার। তারপর নদী দিয়ে জল বয়ে গিয়েছে বহুদূর! বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আবারও দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে, সেটা বছরের দ্বিতীয় দিনে ঘোষণার পর থেকেই অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদই বলে দেয়। জানুয়ারি মাসেই তাঁরা জানিয়েছিলেন যে, এইপ্রথমবার ভারতীয় সিনেমার ইতিহাসে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট এক মহাযজ্ঞে পরিণত হতে চলেছে। সেটা কীরকম? এখানেই ‘দেশু ৭’-এর ক্ষেত্রে বড়সড় স্ট্র্যাটেজি খাটিয়েছেন দুই প্রযোজক-অভিনেতা (দেব-শুভশ্রী)। আসন্ন ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা এখনও জিইয়ে রাখলেও রিলিজের ১০ মাস আগে থেকেই অগ্রিম বুকিং শুরু করেছিলেন তাঁরা। এবার এপ্রিলের ১০ তারিখ বড়সড় চমক দিলেন দেব-শুভশ্রী। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.