সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই স্বামী তাপস পালের মৃত্যু নিয়ে মু্ম্বই হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন স্ত্রী নন্দিনী পাল। বলেছিলেন, “ওরাই আমার স্বামীকে মেরে ফেলল! আমার বিচার চাই।” মৃত্যুর পর থেকেই তাপস পালের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন শোকস্তব্ধ স্ত্রী নন্দিনী। আপাতত, বিচারের আশায় মু্ম্বইতেই রয়েছেন তিনি। সেখান থেকেই নস্ট্যালজিয়ায় ভেসে বিয়ের ছবি শেয়ার করলেন। শেয়ার করলেন, দোল খেলার রঙিন ছবিও। আসলে সেই মানুষটি যে আজও তাঁদের মধ্যেই রয়েছেন, সেকথাই মনেপ্রাণে বিশ্বাস করেন স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল এবং মেয়ে সোহিনী।
বিয়ের ছবি শেয়ার করে স্ত্রী নন্দিনী লিখেছেন, “পথ চলা থামেনি, থামবেও না।” সেই তো, সেসব দিনের স্মৃতিগুলো আঁকড়ে রেখেই তাঁরা যে পথ চলছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো দেখলেই তা বোঝা যায়। জগৎ ভোলানো সেই হাসি। মাথায় শোলার টোপর, কপালে চন্দনের টিপ, ছবিতে এভাবেই দেখা গেল তাপস পালকে। অন্যদিকে লাজুক নবপরিণীতার বেশে লাল চেলি ও বেনারসিতে দেখা গেল নন্দিনীকে। বিয়ের আসরে সম্প্রদান, শুভদৃষ্টির মুহূর্ত তুলে ধরলেন।
[আরও পড়ুন: আফ্রিকায় সৃজিতের পাতে জেব্রার স্টেক আর কুমিরের মাংস, শুটিংয়ের ফাঁকেই রেস্তরাঁয় ঢুঁ]
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি মু্ম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাপস পাল। হাসপাতালের অবহেলার কারণেই যে তাপস পালের মৃত্যু হয়েছে, সেই অভিযোগও দিন কয়েক আগে তুলেছেন নন্দিনী পাল। যে অভিযোগের জেরে টলিউড ইন্ডাস্ট্রির অনেককেই অভিনেতার মৃত্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছিল। যদি সত্যিই অবহেলার কারণে মৃত্যু হয়ে থাকে তো হাসপাতালের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন অনেকেই নন্দিনীর পাশে দাঁড়িয়ে। স্বামীর মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না নন্দিনী পাল। আর তাই আপাতত বিচারের আশাতেই মুম্বইতে রয়েছেন।
[আরও পড়ুন: নারী দিবসেই বিশেষ সম্মান, ‘নারীশক্তি পুরস্কার’ পেলেন সংগীত শিল্পী কৌশিকী চক্রবর্তী ]
সর্বশেষ খবর
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি
-
আরশোলাই বন্ধু! চলে যেতেই নিঃসঙ্গ জাপানের প্রধানমন্ত্রী, বললেন, ‘একাকিত্বে ভুগছি’
-
উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার
-
৫ বছর পর ফের খুলল পথ, কেমন হল রোমাঞ্চকর কৈলাস মানস সরোবর যাত্রা?
-
গ্যারাজে উদ্ধার ত্রাণ সামগ্রী! এবার গ্রেপ্তার গোবরডাঙা পুরসভার প্রাক্তন পুরপ্রধান