সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না আর নয়, এবার ছাড়তেই হবে! কিন্তু এত পুরনো অভ্য়াস? ছাড়তে পারব তো! মনের মধ্যে আর কোনও দোটানা চিন্তাভাবনা নয়। এবার সত্যিই ছাড়ব! বুধবার রাতে হঠাৎই অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ঠিক করে ফেললেন ধূমপান ছেড়ে দেবেন। আর যেমন ভাবা তেমনি কাজ। টুক করে ফেসবুকে শ্রীলেখা লিখেও ফেললেন সেকথা। অনুরাগীদের সাক্ষী রেখেই শ্রীলেখা কথা দিলেন সিগারেট আর তিনি খাবেন না!
শ্রীলেখা তাঁর এই পোস্টে লিখলেন, ‘ইচ্ছে হচ্ছে সিগারেট ছেড়ে দিই। সেই কলেজের আগে থেকে অভ্য়াস। তবে সিনেমা এসে মোটেই সিগারেট খাওয়া শিখিনি। বাবার কাছে সিগারেট খাওয়া নিয়ে প্রচুর বকা খেয়েছি, মেরেওছে বাবা আমাকে। সেই বাবাই আবার আমার কাছ থেকে সিগারেট চুরি করে খেয়েছে। এরকমই সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এবার আমি ছাড়বই!’

[আরও পড়ুন: বিয়ের পোশাকে রংমিলন্তি, স্বামী কুণালকে ফের বিয়ে করলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়]
শ্রীলেখার কাছে সিগারেট অনেক প্রাপ্তি, অপ্রাপ্তি, বেড়ে ওঠা, বুড়ো হয়ে ওঠায় জুড়ে রয়েছে। অভিনেত্রীর কাছে সিগারেট একেবারেই মায়ার মতো। তাই এই মায়াকে ত্যাগ করতেই হবে!

বাবার মৃত্যুর পর থেকে বেশিরভাগ সময়টা মন খারাপ করেই কেটেছে শ্রীলেখার। তার উপর সম্প্রতি আবাসনে পোষ্য়কে নিয়ে বিতর্ক। তবে এসব ভুলে, ভাল থাকতে চান শ্রীলেখা। নিজেকে ব্যস্ত রাখতে চান নানা ভাল কাজে। নিজের মতো করে বাঁচতে চান। ফের একটু গুছিয়ে নিতে চান নিজেকে। আর তাই হয়তো, ধীরে ধীরে পুরনো সব বাজে অভ্যাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। শ্রীলেখার চিকিৎসকও তো বলেছেন ধূমপান ছেড়ে দেওয়ার কথা। এতদিন সে কথা না শুনলেও, এবার তিনি সিগারেট ছাড়বেন বলেই মনস্থির করেছেন।

[আরও পড়ুন: প্রথমবার জুটিতে পরমব্রত-ইশা, টেমস নদীর তীরে টলিউড দেখবে নতুন প্রেমের রসায়ন!]
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার