পুতুলের পর এবার তৈমুরকে নিয়ে হতে চলেছে সিনেমা!

মধুর ভাণ্ডারকর নাকি তাঁর পরের ছবি রেজিস্ট্রি করিয়েছেন ‘তৈমুর’ নামে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৮, ১৫:২৪

options
link
পুতুলের পর এবার তৈমুরকে নিয়ে হতে চলেছে সিনেমা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও দু’বছর বয়স হয়নি। অথচ এই বয়সেই প্রায় প্রতিদিনই শিরোনামে থাকা রপ্ত করে ফেলেছে তারকা সন্তান তৈমুর আলি খান। জন্ম থেকেই স্পটলাইটে রয়েছে সইফ-করিনাপুত্র৷ ইতিমধ্যেই এই খুদের আদলে পুতুল তৈরি হয়েছে। তা নিয়ে নেটদুনিয়ায় আলোচনাও হয়েছে প্রচুর৷ কেরলের ব্যবসায়ীর এই উদ্যোগে যথেষ্ট খুশি হয়েছিলেন করিনা৷ এরই মাঝে আবার নয়া গুঞ্জন৷ শোনা যাচ্ছে, পুতুলের পর এবার নাকি তৈমুরকে নিয়ে তৈরি হবে সিনেমাও!

Advertisement

[ইশার বিয়েতে খাবার পরিবেশন করছেন অমিতাভ-আমির, ভিডিও ভাইরাল]

আগামী ২০ ডিসেম্বর দু’বছর পূর্ণ হবে তৈমুরের। কোথায়, কীভাবে নিজেদের ছেলের জন্মদিন পালন করবেন তাঁরা, সে বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি করিনা-সইফ৷ তবে শোনা যাচ্ছে, আগামী ২০ ডিসেম্বর নাকি পার্টির আয়োজন করেছেন সেলিব্রিটি দম্পতি৷ পার্টিতে বি-টাউনের প্রথম সারির তারকারা তো বটেই, তৈমুরের স্কুলের বন্ধুরাও নাকি হাজির থাকবে। এদিকে, দিনকয়েক আগে প্রি-বার্থডে পার্টির ছবি ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। করিশ্মা কাপুর, সোহা আলি খান, মালাইকা আরোরা নিজেদের সন্তানদের নিয়ে হাজির ছিলেন এই অনুষ্ঠানে।এই ছবিগুলি মন ছুঁয়েছে নেটিজেনদের৷ 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[OMG! দেশের বাজারে দেদার বিকোচ্ছে তৈমুরের মতো দেখতে পুতুল!]

রাজকীয় ব্যাপার বোধহয় একেই বলে! জন্ম থেকেই স্পটলাইটে সইফ আলি খান ও করিনা কাপুরের ছেলে তৈমুর আলি খান পতৌদি। তাকে নিয়ে উৎসাহের অন্ত নেই৷ দিনকয়েক আগে কেরলের একটি খেলনার দোকানে তৈমুরের আদলে পুতুল দেখা যায়। পরিচালক অশ্বিনী ইয়াদরি তার একটি ছবি টুইট করেছিলেন। সেই ছবি বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুতুলের পর এবার তৈমুরকে নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা! শোনা যাচ্ছে, মধুর ভাণ্ডারকর নাকি তাঁর পরের ছবি রেজিস্ট্রি করিয়েছেন ‘তৈমুর’ নামে। তবে এ ছবি পতৌদি পরিবারের খুদে সদস্যকে নিয়ে তৈরি হবে কিনা, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে পরিচালক মুখ তো খোলেননি, প্রতিক্রিয়া  পাওয়া যায়নি  সইফ-করিনারও৷ 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.