Dhurandhar 2 Trailer

‘নাগালের বাইরে…’, ‘ধুরন্ধর ২’ ট্রেলারে রণবীরের ‘দানবীয়’ অবতারে থ আলিয়া! পিঠ চাপড়ালেন হৃতিক

'ধুরন্ধর'ই ঘুরিয়েছে কেরিয়ারের মোড়। এবার 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর ট্রেলারে আরও খতরনাক রণবীর সিং। কী বলছেন হৃতিক, আলিয়ারা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৭:০৭

options
link
‘নাগালের বাইরে…’, ‘ধুরন্ধর ২’ ট্রেলারে রণবীরের ‘দানবীয়’ অবতারে থ আলিয়া! পিঠ চাপড়ালেন হৃতিক
'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর ট্রেলার দেখে প্রশংসা আলিয়া ভাট, হৃতিক রোশনের।

সাধেই কি রণবীর সিংকে ‘গিরগিটি’ বলে সম্বোধন করেন দীপিকা পাড়ুকোন? শনিবাসরীয় সকালে অভিনেতার এক ‘ব্রহ্মাস্ত্রে’ই কুপোকাত সিনেদুনিয়া! ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলারে এমন মারকাটারি অবতারে ধরা দিয়েছেন যে কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল পাড়ার চর্চার শিরোনামে উঠে এসেছে পরিচালক আদিত্য ধরের ‘রিভেঞ্জ থ্রিলার’। সিনেপ্রেমী, দর্শক-অনুরাগীরা তো বটেই, এমনকী মায়ানগরীর সেলেব পাড়ার প্রথম সারির তারকারাও ‘হামজা’ রণবীরের দানবীয় রূপ দেখে থ! হৃতিক রোশন তো প্রকাশ্যেই সুপারস্টার সিংয়ের পিঠ চাপড়ে দিয়েছেন।

Advertisement
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ট্রেলারে ‘হামজা’ রণবীর সিং। ছবি- সংগৃহীত

“এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”, ফেব্রুয়ারি মাসের গোড়ায় পয়লা ঝলকেই হুঁশিয়ারি দেগেছিল ‘হামজা আলি’। এবার ‘ধুরন্ধর ২’ সিনেমার ট্রেলারে উন্মাদনার পারদ আরও উর্ধ্বমুখী হল, বললেও অত্যুক্তি হয় না। প্রথম ভাগের মতোই হাইভোল্টেজ নেপথ্য সঙ্গীতে মারকাটারি অ্যাকশন, রগরগে সংলাপে মার্চের বক্স অফিস দখলের হুঁশিয়ারি দাগলেন পরিচালক আদিত্য ধর। সিক্যুয়েলের ‘হামজা’ও যে দর্শকদের জন্য বড় চমক রেখেছেন, তার আগাম আভাস ট্রেলারেই মিলেছে। রহমান ডাকাইতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি শহরের সিংহাসনে কে বসবে? কে-ই বা করাচির ভাগ্য নির্ধারণ করবে? সেই প্রশ্ন জিইয়ে রেখেই প্রথম পর্ব শেষ হয়েছিল। এবার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ জসকীরত সিং রঙ্গী থেকে কীভাবে হামজা আলি হয়ে উঠলেন রণবীর? ট্রেলারে তারই খানিক ঝলক মিলল। যেখানে প্রতিশোধস্পৃহ হামজা আলিকে আরও নৃশংসভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেশী দেশ যখন ধর্মের ঝান্ডা তুলে মানবিকতার উপর প্রশ্ন তোলে, তখন ‘ঘাড় ধরে’ সেদেশকে নিজের জায়গা দেখাতে ভোলে না হামজা। এমন ট্রেলার দেখে বন্ধু আলিয়া ভাটও হতভম্ব!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রণবীর সিং ভালো বন্ধু হওয়া সত্ত্বেও রিলিজের আগে-পরে ‘ধুরন্ধর’-এর জন্য কোনওরকম শুভেচ্ছা জানাননি ‘গাঙ্গুবাঈ’। সেসময়ে শোনা গিয়েছিল, আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগ ছিল, সেইজন্যেই ভাটকন্যা ‘ধুরন্ধর’ নিয়ে কোনও পোস্ট করেননি। আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে কটাক্ষও শুনতে হয়েছিল। 

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার শেয়ার করে বন্ধু রণবীর সিংয়ের উদ্দেশে আলিয়ার মন্তব্য, “এই তো দানবীয় রূপে ফিরে এসেছো। এই ট্রেলার তো নাগালের বাইরে যাওয়ার কথা বলছে!” উল্লেখ্য, রণবীর সিং ভালো বন্ধু হওয়া সত্ত্বেও রিলিজের আগে-পরে ‘ধুরন্ধর’-এর জন্য কোনওরকম শুভেচ্ছা জানাননি ‘গাঙ্গুবাঈ’। সেসময়ে শোনা গিয়েছিল, আলিয়ার সৎভাই রাহুল ভাটের সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড হেডলির যোগাযোগ ছিল, সেইজন্যেই ভাটকন্যা ‘ধুরন্ধর’ নিয়ে কোনও পোস্ট করেননি। কিন্তু আদিত্য পরিচালিত ছবি হাজার কোটির গণ্ডি পেরতে না পেরতেই আলিয়ার তরফে শুভেচ্ছাবার্তা আসে। সেসময়ে আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে কটাক্ষও করেছিল নেটপাড়ার একাংশ। তবে এবার সিক্যুয়েলের ঝলক মুক্তি পেতেই আগেভাগে বন্ধু রণবীরকে প্রশংসায় ভরিয়ে দিলেন নায়িকা। অন্যদিকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার দেখে রণবীর সিংয়ের পিঠ চাপড়ে হৃতিক রোশন বলছেন, “অসাধারণ। মেরে ফেলবে তো!” প্রশংসায় পঞ্চমুখ রামগোপাল ভার্মাও।

Advertisement

গত ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ নতুন বছরেও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। হাজার কোটির গণ্ডি পেরিয়ে বলিউডের খান-কাপুরদের রেকর্ডও ধুলিস্যাৎ করে দিয়েছেন রণবীর সিং। এবার সিক্যুয়েলের ট্রেলারেও নির্মাতাদের হুঁশিয়ারি ‘ধুরন্ধর ২’ও প্রথম সিনেমার মতোই হাজার কোটির গণ্ডি পেরিয়ে বক্স অফিস কাঁপাবে। আগামী ১৯ মার্চ হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.