গত বৃহস্পতিবার সন্ধেয় রাজ্যপাল সিভি আনন্দ বোস ইস্তফা দেন। যদিও নেপথ্যের কারণ নিয়ে নানা কাটাছেঁড়া রাজনৈতিকমহলে। ভোটমুখী বঙ্গে রাজ্যপালের এহেন সিদ্ধান্তে স্তম্ভিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে পোস্টও করেন তিনি। সেই পোস্টের সূত্র ধরেই সংশ্লিষ্ট ইস্যুতে এবার বিজেপিকে আক্রমণ শানালেন প্রকাশ রাজ (Prakash Raj)। শুধু তাই নয়, মমতাকে ‘রকস্টার’ বলেও সম্বোধন করেছেন দক্ষিণী অভিনেতা।
“আমরা ওঁকে (বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি) তামিলনাড়ুতে খুব ভালো করেই চিনি। নির্বাচনের সময় মরিয়া ‘গোবি’ তার বিশ্বস্তদেরই চাইবে।…”
আরও পড়ুন:

প্রকাশ রাজ বরাবরই নরেন্দ্র মোদি সরকারের সমালোচক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি বা সিদ্ধান্ত নিয়ে প্রায়ই সরব হন তিনি। এমনকী, বামেদের মঞ্চেও একাধিকবার দক্ষিণী অভিনেতাকে দেখা গিয়েছে। এবার সি ভি আনন্দের পদত্যাগে বিজেপিকে দুষে বোমা ফাটালেন প্রকাশ। উল্লেখ্য, মেয়াদ শেষ হওয়ার প্রায় কুড়ি মাস আগে বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। এমন আবহেই মমতার পোস্ট শেয়ার করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিনেতা। প্রকাশ লিখেছেন, “এতে অবাক হওয়ার কিছু নেই ম্যাডাম (মমতা বন্দ্যোপাধ্যায়)। আমরা ওঁকে (বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি) তামিলনাড়ুতে খুব ভালো করেই চিনি। নির্বাচনের সময় মরিয়া ‘গোবি’ তার বিশ্বস্তদেরই চাইবে। ব্যাপারটা এতটাই সহজ। তবে আপনি লড়াইটা চালিয়ে যান আমাদের রকস্টার।” পোস্টে ‘গোবি’ শব্দের ব্যবহার এবং নির্বাচনের সময় ‘বিশ্বস্ত’দের দরকার পড়ার প্রসঙ্গ তুলে, তিনি যে কার্যত বিজেপি ও রাজ্যপালদের আঁতাতের দিকেই ইঙ্গিত করেছেন, সেটা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রকস্টার’ বলে সম্বোধন করে তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন অভিনেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার কথাই মমতাকে বলেছেন প্রকাশ রাজ।
Nothing to be surprised about …. madam @MamataOfficial …. We know him in tamilnadu …. Desperate Gobhi wants his loyal ( _ _ G ) during elections . Simple . You keep fighting our Rockstar #justasking https://t.co/1LVEGOBMQ5
— Prakash Raj (@prakashraaj) March 5, 2026
সাধারণত রাজ্যপাল নিয়োগের আগে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের আলোচনার রীতি রয়েছে বলে মমতা উল্লেখ করেন। কিন্তু এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি, বলেই অভিযোগ করেছেন মমতার। বিজেপি আমলে রাজ্যপালদের বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ভোটমুখী বঙ্গে সিভি আনন্দের আচমকা পদত্যাগেও সেই ‘থিওরি’ চর্চায়। এমন আবহে মমতার পোস্টের প্রেক্ষিতে প্রকাশ রাজের মন্তব্য যে বিজেপি সরকারকে বিঁধেই, তা বলাই বাহুল্য। প্রকাশ রাজ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক