Allu Arjun

বেআইনি নির্মাণের অভিযোগে আল্লুকে শোকজ নোটিস! গুঁড়িয়ে দেওয়া হবে ‘পুষ্পা’র বাড়ি?

যদিও আল্লু ও তাঁর পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১৭:৩০

options
link
বেআইনি নির্মাণের অভিযোগে আল্লুকে শোকজ নোটিস! গুঁড়িয়ে দেওয়া হবে ‘পুষ্পা’র বাড়ি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অস্বস্তিতে সুপারস্টার আল্লু অর্জুন। তাঁর বিরুদ্ধে অভিযোগ বেআইনি নির্মাণের। গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন সুপারস্টার আল্লু অর্জুনকে শোকজ নোটিস পাঠিয়েছে। দাবি, জুবিলি হিলসের ৪৫ নম্বর রোডে অবস্থিত সুপারস্টারের আল্লু বিজনেস পার্ক ভবনে সম্প্রতি অনুমতি ছাড়াই পুনরায় নির্মাণ শুরু করেছিলেন দক্ষিণী মহাতারকা। এরপরই সেই বেআইনি নির্মাণ বন্ধ করে দিয়ে নোটিস পাঠানো হয় তাঁকে। একই সঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, অনুমতি ছাড়া তাঁর এই নির্মাণের কারণে বাড়িটি ভেঙে দেওয়া উচিত নয় কি?

Advertisement

উল্লেখ্য, দু’বছর আগে জুবিলি পার্কে এই আল্লু বিজনেস পার্ক ভবনটি নির্মাণ করেছিলেন আল্লু ও তাঁর পরিবার। ওই বাড়িতে রয়েছে আল্লু আর্টস, গীতা আর্টস-সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস। এছাড়াও ওই ভবনে রয়েছে অন্যান্য অনেক অফিসও। ওই জায়গায় ১২২৬ বর্গ ফুট আয়তনের চারতলা নির্মাণের অনুমতি পেয়ে ওই ভবনটি তৈরি করেছিলেন। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি হঠাৎ ওই চারতলা ভবনটি ফের সম্প্রসারণের কাজ শুরু করা হলে ওই অবৈধ নির্মাণ বন্ধ করায় গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। যদিও এই নিয়ে এখনও আল্লু ও তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই প্রথম নয়, এর আগে ডিসেম্বর সারা দেশের সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা ২: দ্য রুল।’ তার ঠিক আগের দিন হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে হয়েছিল এই ছবির প্রিমিয়ার। সেখানে যাওয়াই কাল হয়েছিল আল্লু অর্জুনের। প্রিয় তারকার আসার খবরে কাতারে কাতারে মানুষ সন্ধ্যা থিয়েটারে ভিড় করে। এই ভিড়ে পদপিষ্ট হয়েই রেবতী নামের অনুরাগীর মর্মান্তিক মৃত্যু হয়। রেবতীর ৯ বছরের শ্রী তেজকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ছবির প্রিমিয়ারে। মারাত্মক আইনি বিপাকে পড়তে হয় আল্লুকে। একরাত জেলেও কাটাতে হয়েছে। শুধু তাই নয়, আল্লু অর্জুনকে নিয়ে দক্ষিণের রাজনৈতিক শিবিরগুলিতেও ঝড়় উঠেছিল সেসময়। তারকার জুবিলি হিলসের বাড়ির সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস…’ স্লোগান দিয়ে ভাঙচুর চালায় একদল উন্মত্ত জনতা। সেই বিতর্ক অবশ্য ‘পুষ্পা’র ক্ষেত্রে শাপে বর হয়েছে। ফুলেফেঁপে উঠেছে ‘পুষ্পা ২’র ক্যাশবাক্স। খুব তাড়াতড়ি সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হবে ‘AA22XA6’ ছবির শুটিং। ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলির এই ছবির বাজেট ৮০০ কোটি টাকা। 

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.