Amaal Mallik Arijit Singh

প্লেব্যাক থেকে কেন ‘বানপ্রস্থ’ ঘোষণা অরিজিতের? ৭ মাস পর প্রকাশ্যে চরম সত্য

অরিজিৎ সিং কেন প্লেব্যাক থেকে বিদায় ঘোষণা করেছিলেন? সত্যি ফাঁস করলেন গায়ক আমাল মালিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৮:৫২

options
link
প্লেব্যাক থেকে কেন ‘বানপ্রস্থ’ ঘোষণা অরিজিতের? ৭ মাস পর প্রকাশ্যে চরম সত্য
কেন সিনেমায় গান গাইতে অনীহা অরিজিতের?

চলতি বছরের জানুয়ারিতে সকলকে চমকে দিয়ে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে ‘বানপ্রস্থ’ ঘোষণা করেছিলেন। মাত্র ৩৮ বছর বয়সেই কেন এমন সিদ্ধান্ত আসমুদ্রহিমাচলের ‘হার্টথ্রব’ অরিজিৎ সিংয়ের? এই প্রশ্নে তোলপাড় হয়েছিল কাশ্মীর টু কন্যাকুমারী। মন ভেঙেছিল অরিজিৎ ভক্তদের। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত সেবিষয়ে আজ পর্যন্ত মুখ খোলনেনি গায়ক অরিজিৎ সিং। তবে প্রায় সাত মাস পর প্রকাশ্যে এল প্রকৃত কারণ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোলসা করলেন সতীর্থ তথা সঙ্গীতশিল্পী আমাল মালিক।

Advertisement

সিনেমার গানের প্রতি অরিজিতের মোহ অনেক আগেই কেটে গিয়েছিল। পরিস্থিতির চাপে ‘বানপ্রস্থ’ ঘোষণার সিদ্ধান্ত নেননি, সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন আমাল।অরিজিতের প্লেব্যাক থেকে অবসর নেওয়া প্রসঙ্গে আমাল বলেন, “আমার মনে হয় না বাধ্যতামূলকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এটা সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। আমরা যাঁরা ওঁর সঙ্গে কাজ করেছি তাঁরা এই আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই বুঝতে পেরেছিলাম সিনেমায় গান গাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।”

Advertisement
Arijit Singh reacts to politics joining row
কেন সিনেমায় গান গাইতে অনীহা অরিজিতের?

অরিজিতের কণ্ঠে জাদুর উপর বহু গানের জনপ্রিয়তা নির্ভর করত। কিন্তু, তাঁর মতে গানের গুণগত মানই শেষ কথা। এই মর্মে আমালের সংযোজন, “ইন্ডাস্ট্রিতে যেহেতু টাকার কোনও অভাব নেই তাই অনেকেই ভাবেন, যত টাকা লাগুক গান তৈরি করে অরিজিৎকে দিয়েই গাওয়াতে হবে। কারণ অরিজিৎ মানেই গান হিট। কিন্তু, ওঁর মতে, গানটা কতটা ভালো সেটা গুরুত্বপূর্ণ।”

Advertisement

আমাল জানান, একটা সময় অরিজিতের নামেই গান সুপারহিট। কিন্তু শুধু একজন জনপ্রিয় গায়ক থাকলেই যে কোনও গান হিট হবে এমনটা নয়। তাঁর মতে, একটি গানের সাফল্য নির্ভর করে তার সামগ্রিক মানের ওপর এবং গায়ক, সুরকার ও গীতিকারের সম্মিলিত কাজের ওপর।

Arijit Singh Viral Photo From baharampur Doctor Chamber Fans concerned
অরিজিৎ সিং

ইমরান হাশমির আসন্ন ছবি ‘আওয়ারাপন ২’-এর ‘ইয়ে আওয়ারাপন’ গানটিতে অরিজিতের সঙ্গে কাজ করেছেন আমাল মালিক। অরিজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে আমাল বলেন, “অরিজিৎ এবং আমি নিয়মিত একে অপরের সঙ্গে গান শেয়ার করি। আমি পাঁচ-ছয়টি গান পাঠাই। ওঁর যেটা ভালো লাগে আমরা সেটা নিয়ে কাজ করি।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.