Amitabh Bachchan

পোস্টের ভুল ব্যাখ্যায় রেগে আগুন, অবসর জল্পনা উড়িয়ে অমিতাভ বললেন, ‘আজ্ঞে না হুজুর আমি তো..’

চর্চার মাঝে এবার নীরবতা ভাঙলেন প্রবীণ অভিনেতা অমিতাভ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৪:০৮

options
link
পোস্টের ভুল ব্যাখ্যায় রেগে আগুন, অবসর জল্পনা উড়িয়ে অমিতাভ বললেন, ‘আজ্ঞে না হুজুর আমি তো..’
অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম

৮৩, নট আউট! বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্য এই কথা নির্দ্ধিয়ায় বলাই যায়। অভিনয়ের সঙ্গে সঞ্চালনাতেও একেবারে সিদ্ধহস্ত। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ আর বিগ বি পরস্পরের সমার্থক তা বললে অত্যুক্তি হবে না। সম্প্রতি একটি পোস্ট ঘিরে অমিতাভের অবসরগ্রহণের জল্পনা বেশ জোরাল হয়। নিজের ব্লগে একটি পোস্টে মেগাস্টার লিখেছিলেন, ‘অনেক দেরি হয়ে গিয়েছে, অবসর নেওয়ার সময় হয়েছে।’ এই পোস্ট দেখেই মন খারাপ অমিতাভের অনুরাগীদের। অবসর নিচ্ছেন বিগ বি! চর্চার মাঝে এবার নীরবতা ভাঙলেন প্রবীণ অভিনেতা।

Advertisement

শুধু তাই নয়, পোস্টের ভুল ব্যাখ্যা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অভিনেতা-সঞ্চালক অমিতাভ বচ্চন। নিজের অবস্থান স্পষ্ট করে অমিতাভ অবসর নেওয়ার গুঞ্জন খারিজ করেছেন। পোস্টের সারমর্ম ব্যক্ত করে বিগ বির সংযোজন, কাজ থেকে অবসর নেওয়ার কথা বলেননি। নিজের ব্লগ লেখা শেষ করে রাতে ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে চেয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাম্প্রতিক ব্লগে একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করে বিগ বি লেখেন, ‘আমি ব্লগে লিখেছিলাম, দেরি হয়ে গিয়েছে এবার অবসর নেওয়ার সময়। আমরা সবাই জানি, এর অর্থ হল দেরি হয়ে গিয়েছে। এবার বিছানায় যাওয়ার সময়। আর সেটার ভুল ব্যাখ্যা করা হল।’ সংবাদমাধ্যমকে তুলোধনা করে অমিতাভ ক্ষোভ উগরে লিখেছেন, ‘ জাতির বিবেক, সর্বশেষ তথ্যদাতা!’

Advertisement
Amitabh Bachchan clarifies retirement statement
অমিতাভের পোস্ট

আরও পরিস্কার করে অমিতাভ জানান, ‘আজ্ঞে না হুজুর, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরাজিতে লেখা আমার পোস্টের অর্থ, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আর হ্যাঁ, সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি।’ এই মুহূর্তে ১৮তম সিজনের সঞ্চালনা করছেন বলিউডের শাহেনশা। তবে প্রতিযোগীদের হৃদয়বিদারক গল্পে বারবার মন ভারাক্রান্ত হয়ে যায় অমিতাভের।

Amitabh Bachchan addresses retirement rumours
অমিতাভ বচ্চন

সেই বিষয়টি সামনে রেখে বিগ বি তাঁর ব্লগে লিখেছিলেন, ‘কিছু প্রতিযোগীর জীবনে এমন কিছু মর্মান্তিক গল্প থাকে যা শুনে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। নিজের অনুভূতি সামলানো মুশকিল হয়ে পড়ে। এর ফলে সঞ্চালক হিসাবে জার্নি চালিয়ে যাওয়া কার্যত কঠিন হয়ে যাচ্ছে। এবিষয়ে খুব বেশি কিছু বলব না। কারণ এর ফলে চ্যানেলের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। তবে এই অভিজ্ঞতা সত্যিই হৃদয়বিদারক। তাই অবসর নিতে চাই। অনেক রাত হয়েছে, আরও রাত ডাকছে। সকলকে ভালোবাসা।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.