অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দর্শকমহলে ব্যপক জনপ্রিয়। ব্যারিটোন ভয়েসে বিগ বির হাই ভোলটেজ প্রশ্ন হোক বা রসিকতা, পুরোটাই উপভোগ করেন এই শোয়ের দর্শক। হট সিটে বসা প্রতিযোগীর সঙ্গে খেলার মাঝে নানারকম আলাপচারিতায় মেতে থাকেন বলিউডের শাহেনশা। কখনও আবার সেখানে উপস্থিত দর্শকের সঙ্গেও হাসিমুখে কথা বলেন সঞ্চালক অমিতাভ বচ্চন। মাঝেমধ্যে মেগাস্টারের রসিকতায় হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার উপক্রমও হয়। সাম্প্রতিক এপিসোডে, ঠিক এমনটাই হয়েছে। বিবাহিত পুরুষদের উদ্দেশে আমিতাভের টিপস শুনে একেবারে হাসির রোল।
আরও পড়ুন:
স্ত্রীর রোষ থেকে বাঁচার সতর্কবাণী দিয়েছেন অভিনেতা। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় জয়া বচ্চনের সঙ্গে দাম্পত্যের অভিজ্ঞতা থেকেই বিবাহিত পুরুষদের টিপস অমিতাভের! সকল বিবাহিত পুরুষদের সতর্ক করে বলেছেন, তাঁরা যেন ভুলবশতও তাঁদের বিয়ের তারিখ ভুলে না যান। যদি এই ভুল করে ফেলেন তাহলে তাঁদের দিকে জুতো, চপ্পল উড়ে আসতে পারে। তারপর সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেই পর্বে অমিতাভের ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়। মজার ছলে বলেন, “সকল স্বামীদের উদ্দেশে আমার কিছু বলার আছে, মন দিয়ে শুনুন। সব তারিখ হয়তো আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু বিয়ের তারিখ কখনোই ভুলবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ। স্ত্রীদের বারবার জিজ্ঞেস করার একটা অভ্যাস আছে, তোমার কি মনে আছে আমাদের বিয়েটা কবে হয়েছিল?”

কেবিসি ১৮-এর সেই একই পর্বে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করেন, রাতে জয়া বচ্চন তাঁর জন্য খাবার টেবিলে অপেক্ষা করেন? অমিতাভের স্বতঃস্ফূর্ত জবাব, পুরো পরিবারকে তাঁর কর্মব্যস্ত জীবন সম্পর্কে অবহিত রাখেন। সেই অনুযায়ী নৈশভোজের পরিকল্পনা করা হয়। এই মর্মে অভিনেতার সংযোজন, “ঘুম থেকে উঠেই আমি পারিবারিক গ্রুপে হাতজোড় করে ‘নমস্কার’ লিখে একটি মেসেজ পাঠাই। তারপর আমি শুটিংয়ের সময়সূচী বলে দিই। যেদিন ফিরতে দেরি হয় সেদিন আগে থেকেই বলে দিই যাতে কেউ আমার জন্য দীর্ঘসময় অপেক্ষা না করে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’র দূর্গে রহস্যময়ী! ‘স্পিটসভিলা’ কাঁপানো ‘ক্যুইন’ কি এবার কোণঠাসা করবেন নন্দিনীকে?
-
জোড়া ছোবলে বাংলাদেশে ‘মড়ক’, হামের ‘মৃত্যুবাণে’ নিহত ১০৭৬ শিশু, ডেঙ্গুতে প্রাণ গেল ২০০!
-
মনসা পুজোর বিসর্জনে নৌকা বাইচ, ৭০ বছরের ঐতিহ্যে মাতল কানমারী
-
ত্রিকোণ প্রেমের জেরে শপিং মলে বন্ধুর গলায় ছুরির কোপ! নিউটাউনে রক্তারক্তি
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য