সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৩ বছর বয়সেও তাঁর ফিটনেস বলিউডের অনেকের হিংসের কারণ। এখনও নায়ক হিসেবে ক্যামেরার সামনে দিব্যি মানিয়ে যায় তাঁর চেহারা। কিন্তু বাইরে থেকে আপাতদৃষ্টিতে এই হিট আর ফিট মানুষটাকে যতটা প্রাণচঞ্চল মনে হয়, তাঁর ভিতরে লুকিয়ে রয়েছে ততটাই কঠিন সংগ্রাম। সেই সংগ্রামের কাহিনিই এতদিনে জানালেন বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর (Anil Kapoor)। জানালেন কীভাবে কঠিন রোগের সঙ্গে রোজ লড়াই করে চলেছেন।
নিয়মিত শরীরচর্চা করেন অনিল কাপুর। করোনা (CoronaVirus) কালেও মুম্বইয়ের পার্কে নিয়মিত হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। স্কিপিংও করেন রোজ। একদিনও বাদ দেন না নিজের এই শরীরচর্চার অভ্যাস। কেন এই নিষ্ঠা এতদিনে জানালেন অভিনেতা। ইনস্টাগ্রাম পোস্ট মারফত জানিলেন, অ্যাকিলিস টেন্ডন (Achilles’ tendon) নামের কঠিন রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। আর এই রোগের সঙ্গে গত ১০ বছর ধরে লড়াই করে যাচ্ছেন বলিউডের তারকা।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: অনুরাগ কাণ্ডে এবার জড়াল ইরফান পাঠানের নাম, টুইটারে চাঞ্চল্যকর দাবি পায়েল ঘোষের]
কী এই অ্যাকিলিস টেন্ডন? এই রোগ সাধারণত দৌড়বিদদের হয়ে থাকে। যাতে পায়ের গোড়ালির উপরের অংশের টিস্যু ক্ষয় হতে থাকে। রোগের প্রভাবে মানুষ হাঁটা-চলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারেন। সাধারণত পুরুষদের এই রোগ বেশি হয়। এতে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে যায় না। রোগের পরিস্থিতি বুঝে আবার অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসকরা। অনিল জানান, তাঁকেও চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি দক্ষ চিকিৎসক মুলারের পরামর্শে শরীরচর্চার মাধ্যমে নিজেকে চলাফেরার মতো সক্ষম রেখেছেন।
[আরও পড়ুন: নিজের বায়োপিকে নায়ক হিসেবে কাকে দেখতে চান? জানিয়েই দিলেন ‘মসিহা’ সোনু]
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?