সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাটের সঙ্গে অনুষ্কার প্রেম পর্ব নিয়ে কম আলোচনা হয়নি৷ একসঙ্গে তাঁদের সময় কাটানোর কথা আলোচনা হয়েছে সর্বত্র৷ ইটালিতে রাজকীয় বিয়ে নিয়েও কম মাথাব্যথা ছিল না অনুরাগীদের৷ ভারতীয় ক্রিকেট অধিনায়কের সঙ্গে অনুষ্কার বিয়ের পর খুব বেশি দিন যায়নি৷ কিন্তু তারই মাঝে আবার নাকি কাউকে মনে ধরেছে বিরাট ঘরনির৷ নিজে মুখেই সে কথা জানালেন ‘সুই ধাগা’ অভিনেত্রী৷

[হবে ‘কুছ কুছ হোতা হ্যায়’র সিক্যুয়েল! কী বলছেন করণ?]
অনুষ্কার মনের খবর শুনে নিশ্চয়ই যে এ আবার কী? এই তো এত প্রেমের পর জুটি বাঁধলেন বিরুষ্কা৷ এরই মাঝে মনের ঠিকানার বদল করতে চলেছেন অনুষ্কা? তা কী করে হয়? কিন্তু না, এত কিছু ভাবার প্রয়োজন নেই৷ নিজের স্বামীর প্রতি এতটুকুও ভালবাসা কমেনি বিরাট ঘরনির৷ আর এখন এত সময়ও নেই অনুষ্কার হাতে৷ কারণ, চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে ‘সুই ধাগা’৷ তাই ছবির প্রচারে আপাতত বেজায় ব্যস্ত রয়েছেন অভিনেত্রী৷ শাড়ি পরে একজন সাধারণ গৃহবধূর চরিত্রে ‘সুই ধাগা’-য় দেখা যাবে অনুষ্কাকে৷ শুটিং করতে করতে চান্দেরি শাড়ির প্রেমে পড়ে যান অভিনেত্রী৷ ছবির প্রচারে গিয়ে শাড়ি তৈরির কারিগরদের সঙ্গেও দেখা করেন অনুষ্কা৷ একটি শাড়ি তৈরি করতে কত সময় যায়, কীভাবে শাড়ি তৈরি হয়, কত খরচ হয়, কতই বা আয় হয়, সবই শোনেন তিনি৷ কারিগরদের সঙ্গে কথা বলার পর মুগ্ধ হয়ে যান বিরাট ঘরণী৷ নিজের ও অন্যান্যদের উপহার দেওয়ার জন্য ৩৫টি শাড়ি কেনেন তিনি৷ নিজেদের তৈরি শাড়ি বিক্রি হওয়ায় খুশি কারিগররাও৷

[কেন বলিউড থেকে বিদায় নিলেন তনুশ্রী?]
স্বামী কোনও কাজেই সফল নন, এই ভাবনাকে মিথ্যে প্রমাণ করতেই এক নারীর লড়াইয়ের কাহিনি ‘সুই ধাগা’৷ ট্রেলারে মৌজি ও মমতাকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা৷ ছাপোষা গৃহবধূর চরিত্রে অন্যরকম লুকে অনুষ্কাকে দেখতে আগ্রহী দর্শকরা৷ আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা৷
সর্বশেষ খবর
-
খারাপ আবহাওয়ার জের, সড়কপথে মুর্শিদাবাদের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
গুরুতর অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে, কেমন আছেন রাজেশ শর্মা? জানালেন সুদীপা
-
বিশ্বকাপ দেখাতে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের, ইজরায়েলি হানায় নিহত সমাজকর্মী
-
১ মাসে হাজার কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতি রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দিতেই মামলা প্রত্যাহার অভিষেকের