Aryan Khan

পাপারাজ্জিদের ভিড়ে নাজেহাল শাহরুখ পুত্র আরিয়ান, মাটিতে লুটিয়ে ভক্ত! ‘ধিক্কার’ ভক্তদের

শাহরুখ খানের ছেলে বলে কথা! এখন আবার নবাগত পরিচালক হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন। তাঁর যে বিরাট ফ্যান ফলোয়ার্স আছে তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার রাতে রাঘব জুয়েলের জন্মদিন পার্টি থেকে বেরনোর পর তাঁকে ঘিরে ফেলেছিলেন সেলেব পাপারাজ্জিরা, তারপর...?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৫:১৮

options
link
পাপারাজ্জিদের ভিড়ে নাজেহাল শাহরুখ পুত্র আরিয়ান, মাটিতে লুটিয়ে ভক্ত! ‘ধিক্কার’ ভক্তদের
ভিড়ের মাঝে নাজেহাল আরিয়ান

মায়ানগরীর সিনেপাড়ার প্রতিটি কোনে সুপার অ্যাক্টিভ সেলেব পাপারাজ্জিরা। তারকাদের বাড়ির বাইরে শুধু পা রাখার অপেক্ষা। ব্যাস, তারপরই প্যাপেদের লেন্সবন্দি প্রত্যেকটি মুহূর্ত। অনেকসময় পাপারাজ্জিদের উপস্থিতিতে বিব্রত হন সেলেবরা। বিরক্তিও প্রকাশ করে ক্ষোভ উগরে দেন। বৃহস্পতিবার রাতে শাহরুখ পুত্র আরিয়ান খান (Aryan Khan) সেলেব পাপারাজ্জিদের কারণে মারাত্মক বিড়ম্বনার শিকার হন। সমাজমাধ্যমে সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই মায়ানগরীর ছবিশিকারিদের নিন্দায় সরব নেটভুবন।

Advertisement

একটি অনুষ্ঠান শেষে বাইরে বেরতেই আরিয়ানকে ছেঁকে ধরেন পাপারজ্জিরা। গাড়ি পর্যন্ত যেতে এতটাই বেগ পেতে হয়েছে যা দেখে প্যাপেদের সংস্কৃতি নিয়ে জোর চর্চা সোশালপাড়ায়। গতকাল রাতে আরিয়ানের সঙ্গে ঠিক কী ঘটেছিল? এদিন অভিনেতা রাঘব জুয়েলের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন আরিয়ান। অনুষ্ঠান শেষে বাইরে বেরতেই পাপারাজ্জিদের ভিড়ে কার্যত ঘিরে ফেলে তাঁকে। সেই রাশ সামলে নাকানিচোবানি খেয়েছেন নিরাপত্তারক্ষীরাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

ভিড় ঠেলে এগতে যথেষ্ট বেগ পেতে হয় আরিয়ানকে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে আরিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে এক ভক্ত ভারসাম্য হারিয়ে পড়ে যান। 

সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল যা দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওতে দৃশ্যমান, আরিয়ান গাড়ির দিকে এগিয়ে আসতেই আচমকা সেখানে অসংখ্য ভক্ত ও আলোকচিত্রীদের বলয়ের মধ্যে আটকে পড়েন! এক ঝলক দেখার আশায় ভক্ত আর প্যাপেদের ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

ভিড়ের মাঝে আরিয়ান
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

ভিড় ঠেলে এগতে যথেষ্ট বেগ পেতে হয় আরিয়ানকে (Aryan Khan)। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে আরিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে এক ভক্ত ভারসাম্য হারিয়ে পড়ে যান। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। শেষ পর্যন্ত আরিয়ান নিরাপদেই ঘটনাস্থল ছেড়ে গাড়ি নিয়ে রওনা দেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

নাজেহাল আরিয়ান

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে নেটিজেনদের একাংশ এই আচরণের তীব্র সমালোচনা করেছেন। তারকাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছেন সংবেদনশীল ও সচেতন নাগরিকসমাজের একাংশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.