দক্ষিণী সিনেমায় অভিনেত্রীদের ‘পণ্য’ হিসেবে ব্যবহার করা হয়! জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির পর এমন অভিযোগেই সরগরম হয়েছিল নেটভুবন। খোদ জাহ্নবী কাপুরও দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। নেপথ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি চ্যাটের স্ক্রিনশট। সেই চ্যাটের তথ্য অনুযায়ী, কিয়ারা আডবাণীও একই সমস্যার ভুক্তভোগী। দক্ষিণী অভিনেতা যশের সঙ্গে ‘টক্সিক’-এ মাত্রাতিরিক্ত সাহসী দৃশ্য নিয়েও আপত্তি তুলেছিলেন কিয়ারা। ট্রেলার মুক্তির পর নাকি কিয়ারা নিজেই অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি চালানোর অনুরোধ করেছিলেন। সংশ্লিষ্ট সিনেমার প্রথম গান ‘তাবাহি’ মুক্তির পর তোলপাড় নেটভুবন।
বোল্ডনেসের সব সীমা অতিক্রম করে ফেলছেন যশ-কিয়ারা। গানের প্রতিটি দৃশ্য অন্তরঙ্গতায় মাখামাখি। যশ-কিয়ারা জুটির রোম্যান্সের প্রতিটি ক্লিপিং যেন এক একটি আগুনের গোলা! কিয়ারাকে কোলে তুলে নেওয়া থেকে ঠোঁটঠাসা চুম্বনের দৃশ্যে দর্শকের হৃদস্পন্দনের গতি এক ঝটকায় কয়েক গুণ বেড়ে গিয়েছে তা বললে অত্যুক্তি হবে না। কিয়ারার লাস্য আর আবেদনের মিশেলে এখন চর্চার কেন্দ্রে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’।
আরও পড়ুন:
View this post on Instagram
গান জুড়ে শুধুই রগরগে যৌনতা আর ঘনিষ্ঠতা। সার্কাসের ব্যাকস্টেজ থেকে গাড়ি, এমনকী রাস্তার মাঝে, সমুদ্রসৈকতে আদরে মাখামাখি যশ-কিয়ারা। গানের প্রতিটি কলিতে যেন বপন করা হয়েছে উত্তেজনার বীজ। শাহিদ কাপুরের সঙ্গে ‘কবীর সিং’-এর চুম্বন দৃশ্য বা বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ওয়ার’ -এ কিয়ারার বিকিনি লুকও সেসময় হয়ে উঠেছিল পেজ থ্রির আলোচিত বিষয়।
View this post on Instagram
তবে এমন সাহসী দৃশ্যে আগে কখনও কিয়ারাকে দেখা যায়নি তা বলাই বাহুল্য়। ‘তাবাহি’-তে মোহময়ী কিয়ারার চাহনি থেকে শরীরী নেশায় শুধুই যেন উষ্ণতার হাতছানি। সমালোচিত হলেও যশ-কিয়ারার রোম্যান্সে বুঁদ দর্শক। সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য আলোচনায় কিয়ারা আডবাণী। স্ত্রীকে নিয়ে কী প্রতিক্রিয়া তারকা স্বামী সিদ্ধার্থের? তা জানতে কৌতুহলী সাধারণ মানুষের একাংশ।

বিয়ের পর উত্তেজক দৃশ্যে অভিনয় নিয়ে তুমুল সমালোচনার স্বীকার হয়েছেন কিয়ারা। তবে নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য কিয়ারার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাঁর স্বামীর সমর্থন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কাজের ক্ষেত্রে তিনি সিদ্ধার্থের পূর্ণ সমর্থন পান।

সমালোচকরা যখন কিয়ারাকে বিঁধেছেন তখন সিদ্ধার্থের সান্ত্বনা, “দেখো, এই ধরনের নেতিবাচক মন্তব্য সবসময়ই থাকবে। তুমি কেন ওঁদের এত গুরুত্ব দিয়ে ঘরে বসে কান্নাকাটি করছ? তোমার সমস্যাটা কী? তুমি তাঁদের কাউকেই চেনো না। আর তাঁরাও তোমাকে চেনে না। এইসব ব্যাপারে কান দিও না।”

আরও যোগ করেন, “সিদ্ধার্থ বুঝিয়েছিল এই ভাবনা আমাদেরই বদলাতে হবে। যাঁরা আমাদের সম্পর্কে ভালো কথা বলছে তাঁদের দিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু, আমরা নেতিবাচক মন্তব্য নিয়ে বেশি ভাবনাচিন্তা করি।” নেটিজেনদের সমালোচনা দেখে কিয়ারার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁর স্বামী সিদ্ধার্থ। মনে সাহস জুগিয়েছেন, ভালো পরামর্শ দিয়েছেন। সিদ্ধার্থের যুক্তি, শিল্পকে শিল্প হিসেবেই দেখা উচিত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের শহরে ‘সফট টার্গেট’ প্রৌঢ়া! গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি, বেল্ট জড়িয়ে খুনের চেষ্টা ‘পুরাতন ভৃত্যে’র
-
হাতে ব্যান্ডেজ বেঁধেই ব্যাটিংয়ে পন্থ, ছক্কা মেরে ভেঙে দিলেন স্টেডিয়ামের ছাদ!
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট
-
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই! অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাই কোর্টে স্বস্তি অভিষেকের