Jawan

বাংলাদেশের ছবি থেকে ‘জওয়ান’-এর অ্যাকশন টোকা! বিতর্ক উসকে দিলেন ওপার বাংলার অভিনেত্রী

কী বললেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১৫:৪৩

options
link
বাংলাদেশের ছবি থেকে ‘জওয়ান’-এর অ্যাকশন টোকা! বিতর্ক উসকে দিলেন ওপার বাংলার অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে-বিদেশে ‘জওয়ান’ ঝড়। শাহরুখের এই ছবি বক্স অফিসে কাঁপিয়ে ৫০০ কোটির ক্লাবে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশেও দারুণ ব্যবসা করছে শাহরুখের জওয়ান। ঠিক এরই মাঝে জওয়ানের অ্য়াকশন নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা।

Advertisement

এক সংবাদমাধ্যমে অভিনেত্রী বর্ষা জানান, ”আমি বরাবরই শাহরুখের ফ্যান। দারুণ গল্প, বিনোদনে ভরপুর। সঙ্গে সামাজিক বার্তা। তবে একটা অদ্ভুত বিষয়, আমার নেত্রী ছবির সঙ্গে জওয়ান ছবির অ্য়াকশন দৃশ্যগুলোর খুব মিল রয়েছে। প্রায় দুবছর আগে আমাদের ছবির অ্য়াকশন দৃশ্য শুট হয়েছিল। এই কাকতালীয় ব্যাপারটা আমার চোখে পড়ার পর একটু অদ্ভুত লাগছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, মাত্র ছয় দিনেই ৬০০ কোটি পার। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’। আট থেকে আশি সকলের মুখে এখন কিং খানের সংলাপ। সিনেমা হলে উপচে পড়ছে ভিড়। টিকিটের পর টিকিট বিক্রি হয়ে চলেছে। শুধু দেশে নয় বিদেশেও বাজিমাত করেছে ‘জওয়ান’ (Jawan)। তাতেই ৫৩১ কোটি টাকা আয় করে ফেলেছে।

Advertisement

[আরও পড়ুন: বক্স অফিস কাঁপিয়ে শীঘ্রই ওটিটিতে আসছে ‘জওয়ান’, কত টাকায় বিক্রি হল শাহরুখের এই ছবি?]

অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। স্বল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে ‘জওয়ান’ সিনেমা যেন শুধুই শাহরুখ ভক্তদের সেলিব্রেশন। অ্যাটলির পরিচালনায় অ্যাকশন হিরো হওয়ার সাধ ভালভাবেই মিটিয়েছেন বলিউড বাদশা।

সাতটি বদলের বিনিময়ে সেন্সরের U/A সার্টিফিকেট পেয়েছে ‘জওয়ান’। শোনা গিয়েছে, ছবিতে যে আত্মহত্যার দৃশ্য রয়েছে, তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। ছবির একটি জায়গায় ভারতের মাননীয় রাষ্ট্রপতির কথা বলা হয়েছিল। তা বদল করে প্রদেশের প্রধান করা হয়েছে। ‘পয়দা হোকে’র মতো শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দেওয়া হয়েছে। NSG-র রেফারেন্স দেওয়া হয়েছিল ছবিতে। তাও দেখা যায়নি।

[আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের ‘বীরবল’ সতীন্দেরকুমার খোসলা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.