দেখতে দেখতে ছ’মাসে পা রাখল অভিনেত্রী অহনা দত্ত ও রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের মেয়ে মীরা। ২২ ফেব্রুয়ারি বাড়িতেই আয়োজিত হল একরত্তির অন্নপ্রাশনের অনুষ্ঠান। কেমন হল এদিনের আয়োজন? কার হাতেই বা প্রথমবার ভাত খেল ছোট্ট মীরা?
আরও পড়ুন:
এদিন সোশাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল অহনা তাঁর মেয়ের অন্নপ্রাশনের ভিডিও ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। সেখানেই মেয়ের অন্নপ্রাশনের প্রস্তুতি থেকে গায়ে হলুদ ও মুখে প্রথম ভাত দেওয়ার মুহূর্ত ভাগ করে নিয়েছেন ছোটপর্দার ‘মিশকা’। ‘পেরেন্টহুড’-এর জার্নি শুরু করার পর এটিই প্রথম অহনা ও দীপঙ্করের প্রথম বড় অনুষ্ঠান। আর তাই তাতে কোনওরকম খামতি রাখেননি তাঁরা। রবিবার মেয়েকে কোলে নিয়ে বসে অহনা ও দীপঙ্কর এদিনের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারেন। মেয়ের মুখে প্রথমবার প্রসাদ তুলে দেন বাবা দীপঙ্কর নিজেই।
এদিন হলুদ ও অফ-হোয়াইট রঙের পোশাকে সেজেছিলেন তাঁরা তিনজনে। আত্মীয় ও পরিবারের সঙ্গেই এদিন মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারেন অহনা। বন্ধু ও ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে অন্য আর এক দিন প্রীতিভোজের আয়োজন করবেন বলেই জানা যাচ্ছে। এদিন নাকি কৃষ্ণ আরাধনা সেরে মেয়ের অন্নপ্রাশনে বসেছিলেন অহনা ও দীপঙ্কর। আর তাই মীরার অন্নপ্রাশনে নিরামিষ ভোজেরই আয়োজন হয়েছিল। মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি পনির, আলুর দমের মতো পদ। তবে সবকিছুর মাঝেও অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের দেখা মেলেনি আগের মতোই। মায়ের অপছন্দে বিয়ে করার ফলেই দূরত্ব বেড়েছে অভিনেত্রীর সঙ্গে তাঁরমায়ের। একথা অজানা নয়। তবে সেসব মন খারাপ হওয়ার মতো বিষয়কে একেবারেই পাত্তা না দিয়ে অহনা জীবনে ভালোবাসার মানুষদের নিয়ে এগিয়ে যেতেই যে ভালোবাসেন তা বুঝিয়ে দিয়েছেন বরাবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের
-
দরজা খুলতেই আপত্তিকর দৃশ্য, সব ঘরেই স্বল্পবসনাদের ভিড়! ঝাড়গ্রামের হোটেলে হচ্ছেটা কী!
-
রয়েছে আস্ত হাসপাতাল, করেন অস্ত্রোপচারও! চিনারপার্কের ভুয়ো চিকিৎসককে ৮ বছরের কারাদণ্ড