সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আত্মহত্যার ঘটনা টলিউডে৷ দিশা গঙ্গোপাধ্যায়ের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছিল টলিউডে৷ বছর ঘুরতে না ঘুরতে আবারও এক অভিনেত্রীর আত্মহত্যার ঘটনা ঘটল টলিপাড়ায়৷ মৃতা অভিনেত্র্রীর নাম পূজা আইচ৷ বিভিন্ন ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন তিনি৷ গত ১১ জুলাই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি৷ অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়৷ আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে৷

ছবিতে ও সিরিয়ালে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন পূজা৷ জানা যাচ্ছে, অভিনেত্রী হিসেবে কেরিয়ার এগিয়ে নিতে চাওয়ার ক্ষেত্রেই সমস্যা হচ্ছিল৷ ২০১৪ সালে বিয়ে হয় পূজার৷ তাঁর স্বামীও অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত৷ তবে শ্বশুরবাড়ির লোকেরাই পূজার অভিনয়ের ক্ষেত্রে সমস্যা করত বলে জানা গিয়েছে৷ পূজার বাবা প্রদীপ আইচ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, তাঁর মেয়ের উপর দিনের পর দিন চলত শারীরিক ও মানসিক অত্যাচার৷ এর জেরেই পূজা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তোলেন প্রদীপবাবু৷

সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ডে করম পুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা! তলিয়ে গেল ৬ শিশু
-
কমিশনারদের ‘মতানৈক্য’ প্রকাশ্যে আসতেই জ্ঞানেশের পদত্যাগের দাবি বিরোধীদের, ‘ভিন্নমত’ মানল কমিশনও
-
চোখের চিকিৎসা সেরে বিদেশ থেকে ফিরেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ অভিষেকের
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের