সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত (Sushant Singh Rajput) কাণ্ডে মাদক মামলায় ২৮ দিন জেলে থাকার পর অক্টোবরের প্রথম সপ্তাহে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। তবে সূত্রের খবর, এবার পালটা লড়াইয়ের পথে হাঁটতে চলেছেন রিয়া। সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডের (Ankita Lokhande) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন তিনি।
১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকে পরোক্ষে রিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অঙ্কিতা। গ্রেপ্তারির আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন, বিদেশ যাওয়ার পথে বিমানে উঠে নাকি ভয় পাচ্ছিলেন সুশান্ত এবং জানিয়েছিলেন তাঁর ক্লস্টোফোবিয়া রয়েছে। তার প্রেক্ষিতে অঙ্কিতা আবার সুশান্তের একটি বিমান চালানোর ভিডিও শেয়ার করে রিয়াকে পরোক্ষে জবাব দিয়েছিলেন। পাশাপাশি খবর রটেছিল, সুশান্ত নাকি ব্রেকআপের পরও অঙ্কিতার ফ্ল্যাটের কিস্তি দিয়েছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা। শোনা গিয়েছে, এমন অনেক ঘটনা এবং মন্তব্যের জন্যই নাকি অঙ্কিতার বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটতে পারেন রিয়া।
View this post on InstagramIs this #claustrophobia ? u always wanted to fly and u did it .😊
Advertisement
[আরও পড়ুন: করোনার জেরে আড়ম্বরহীন মুম্বইয়ের তারকাদের পুজো, কেমন হচ্ছে আয়োজন?]
ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ বম্বে হাই কোর্ট (Bombay High Court) নস্যাৎ করে দিয়েছেন বলেই দাবি করেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে। বাইকুল্লা জেল থেকে রিয়া ছাড়া পাওয়ার দিন একথা জানিয়ে তিনি দাবি করেছিলেন, যতই ঘৃণ্য চক্রান্ত হোক ‘বাংলার বাঘিনী’ তাঁর লড়াই চালিয়ে যাবেন। তবে রিয়ার ভাই সৌভিক (Showik) এখনও বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
[আরও পড়ুন:সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়, গল্প শোনানোর পাশাপাশি চলছে তাঁকে হাঁটানোর চেষ্টা]
সর্বশেষ খবর
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?
-
ডেলিভারি বয়কে প্লাস্টিক বর্জনের ‘সবক’, ছেলের প্রশংসা করতেই ‘অহংকারী’ কটাক্ষ দিয়াকে