৪ আগস্ট, ফের নয়ডার কিশোরীর গণধর্ষণের ঘটনা ফের উসকে দিল নির্ভয়া কাণ্ড। চলন্ত স্লিপার বাসে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেটার নয়ডা থেকে দিল্লির কাশ্মীরি গেটগামী একটি বাসে একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বাস চালক ও কন্ডাকটরের বিরুদ্ধে। দু’জনকে গ্রেপ্তারও করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)।
আরও পড়ুন:
একই ঘটনার পুনরাবৃত্তিতে একদিকে যেমন রাগে ফুঁসছেন তেমনই চরম হতাশও বটে। ভূমির প্রশ্ন, ‘আমরা কীভাবে বারংবার এমন ঘটনা ঘটতে দেখতে পারি! লজ্জা!’ দিল্লির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষও। রাতেরবেলা মেয়েরা সত্যিই নিরাপদ? ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। যে কোনও ইস্যুতে নিরপেক্ষ মতামত জানান ভূমি। তা সে দিল্লিতে যন্তর মন্তরে নিট কেলেঙ্কারির বিরুদ্ধে জেন জির আন্দোলন হোক বা অসমে বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে সাহায্যের আহ্বান।

একাধিকবার মতামত পেশ করতে গিয়ে বিতর্কেও জড়িয়েছেন। পাশাপাশি জাতীয় সঙ্গীতের সময় সেলেব পাপারাজ্জিদের ক্যামেরা বন্ধের নির্দেশ দিয়ে সুনামও অর্জন করেছেন। যদিও তর্ক-বিতর্ক নিয়ে খুব একটা ভাবিত নন ভূমি। তাই সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে দিল্লিতে কিশোরীর যৌন নির্যাতনের ঘটনায় সমাজমাধ্যমে সরব অভিনেত্রী।

পুলিশ সূত্রে খবর, কিশোরী জানিয়েছে, বাসে ওঠার পর থেকেই কন্ডাকটর তাকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। এরপর চালক ও কন্ডাকটর দু’জনে তাকে জোর জবরদস্তি করে যৌন নির্যাতন করেন। অভিযোগ, তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে কিশোরীকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর পুরাতন দিল্লির কাশ্মীরি গেট বাস টার্মিনাস থেকে খানিকটা দূরে কিশোরীকে বাস ফেলে দিয়ে পালান চালক এবং কন্ডাকটর।

তদন্তে উঠে এসেছে, ওই স্লিপার বাসে বার্থগুলির সামনে পর্দা ছিল। ফলে বাইরে থেকে বাসের ভিতরে কী ঘটছে, তা দেখা যায়নি। একই সঙ্গে বাসটি যে দীর্ঘ পথ পেরিয়ে দিল্লিতে পৌঁছেছিল, সেই রুটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নেমে পুলিশ বাস চালক ও কন্ডাকটরকে উত্তর দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং লট থেকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বাজেয়াপ্ত বাসটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জাহাজ লক্ষ্য করে ছুটে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?