সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই চমকে উঠেছিলেন ঘোষণা শুনে- বিগ বস ১০-এ না কি কোনও বিখ্যাত মানুষ থাকবেন না! এবারের প্রতিযোগিতা হবে আম-আদমির মধ্যে!
তবে কি না, কেউই তো আর কথা রাখে না। দেখা গেল, বিগ বস কর্তৃপক্ষও রাখলেন না! আম-আদমিকে কুমির দেখিয়ে অবশেষে নিয়ে এলেন এমন বিতর্কিত সেলিব্রিটিদেরই, যাঁদের মানুষ বড় একটা চেনেন না। আকাঙ্ক্ষা শর্মা, স্বামী ওম, মনোজ পাঞ্জাবি, প্রিয়াঙ্কা জগ্গা, নবীন প্রকাশ- কেউই একেবারে অচেনা নন। ছোটপর্দায় তাঁদের নিয়ে বিতর্ক হয়েছে আগেও।
এই তালিকায় সবার প্রথমেই নাম থাকবে স্বামী ওমের! রাধে মার প্রশংসা করে, এক দীপা শর্মা নামে এক জ্যোতিষীকে টক শোয়ে থাপ্পড় মেরে বিখ্যাত হয়েছিলেন তিনি! আর এবার তো বিগ বসের বাড়িতে ঢুকে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাবার উপক্রম করলেন! বললেন, এখানে এক মুসলিম আছেন, অতএব তিনি থাকবেন না! বোঝাই যাচ্ছে, আরও নাটক করেই চলবেন স্বামী ওম!

আকাঙ্ক্ষা শর্মাও হেলাফেলা করার মতন কেউ নন! তিনি ক্রিকেটার যুবরাজ সিংয়ের ভাই জোরাভর সিংয়ের প্রাক্তন স্ত্রী। এক সাক্ষা ৎকারে বিয়ে ভাঙার জন্য যুবরাজের মা শবনম সিং তীব্র নিন্দা করেছিলেন তাঁর! সেই থেকেই প্রচারের আলোয় চলে আসেন আকাঙ্ক্ষা!
ওদিকে প্রিয়াঙ্কা জগ্গা, নবীন প্রকাশও অচেনা নন! প্রিয়াঙ্কা এর আগে মডেলিংয়ের সূত্রে আর নবীন বেশ কিছু টক শোয়ের সূত্রে ছোট পর্দায় মুখ দেখিয়েছেন। অন্য দিকে, মনোজ পাঞ্জাবি ওরফে মনুকে দেখা গিয়েছিল দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-য় মল্লিকা শেরাওয়াতের পাণিপ্রার্থী হিসেবে!
এবার আপনি ভাবুন- এই প্রবঞ্চনার জন্য বিগ বস ১০ দেখবেন কি না!
সর্বশেষ খবর
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে