সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে অনুরাগীদের চমক দিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি ‘বিক্রম বেদা’র ফার্স্ট লুক। সুপারহিট তামিল ছবির হিন্দি রিমেকে মূল চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। ফার্স্ট লুকে উচ্ছ্বসিত অনুরাগীরা।
সোমবার সকালে ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন খোদ হৃতিক। পরনে কালো রংয়ের কুর্তা, গালভরা দাড়ি আর চোখে অ্যাভিয়েটর সানগ্লাসে ধরা দিয়েছেন হৃতিক। তাঁর নয়া লুকে মুগ্ধ অনুরাগীরা।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: নতুন পদ্ধতিতে ব্যাংক জালিয়াতি জামতাড়া গ্যাংয়ের, লক্ষাধিক টাকা খোয়ালেন অধ্যাপক]
বিক্রম বেদা আদতে তামিল ছবি। তারই রিমেক হচ্ছে বলিউডে। একজন গ্যাংস্টারের সঙ্গে সাক্ষাতের পর কীভাবে সৎ পুলিশ অফিসারের দৃষ্টিভঙ্গি বদলে যায়, তারই প্রতিফলন ‘বিক্রম বেদা’য় তুলে ধরবেন পরিচালক। ছবিতে সৎ পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। গ্যাংস্টার হৃতিক রোশন। সইফ আলি খানের স্ত্রীর চরিত্রে রাধিকা আপ্তেকে দেখা যাবে। মূলত বিদেশেই ছবির শুটিং হওয়ার কথা। ছবিটি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা।
এদিকে, পথ আলাদা হলেও, হৃতিকের ৪৮তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি সুজান খান। সন্তানদের সঙ্গে হৃত্বিকের কিছু ছবি একটি ভিডিও আকারে শেয়ার করেছেন তিনি। বাবা হিসাবে হৃত্বিককে পেয়ে তাঁর দুই ছেলে মুগ্ধ বলে উল্লেখ করেছেন সুজান।
View this post on Instagram
[আরও পড়ুন: করোনার থাবা এটিকে মোহনবাগান শিবিরে, তিনদিন নিভৃতাবাসের পর জানা যাবে সবুজ-মেরুনের ভবিষ্যৎ]
সর্বশেষ খবর
-
ব্রিটিশদের তাড়া খেয়ে উৎখাত গোটা গ্রাম, অটল একমাত্র কুলদেবী! ৩৫০ বছরের ইতিহাসের সাক্ষী দুর্গাপুরের এই পুজো
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের