সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই ‘কলঙ্ক‘ মুক্তি পাবে। তাই ছবির প্রচারের জন্য বেজায় ব্যস্ত সোনাক্ষী সিনহা। ‘কলঙ্ক’-এর নতুন গান রিলিজ থেকে ছবির প্রচার-সবেতেই সদাহাস্য মুখে দেখা যাচ্ছে এখন অভিনেত্রীকে। আজ এই টিভি শো, তো পরশু সেই রোড শো, লেগেই রয়েছে! সম্প্রতি, এরকমই একটি টিভির অনুষ্ঠানে আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান-সহ ছবির প্রচারের জন্য পৌঁছেছিলেন দাবাং গার্ল। বলিপাড়ার এই তিন অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই ভক্তদের কৌতূহলের শেষ নেই। সবসময়ই বেশ চর্চার মধ্যে থাকেন। প্রেমিক বা প্রেমিকাদের সঙ্গে তাঁরা কোথায় ডেটে গেলেন, কবে বিয়ে করছেন- এসব মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। সেদিনের অনুষ্ঠানেও যথারীতি তাই হয়েছে। সঞ্চালক হঠাৎই তিনজনকে জিজ্ঞেস করে বসেন যে তাঁদের তিনজনের মধ্যে কে আগে বিয়ে করবেন? সোনাক্ষীও তৎক্ষণাৎ উত্তর দেন যে তিনি বিয়ে করতে প্রস্তুত!
[আরও পড়ুন: Gun-এর বিরুদ্ধে ‘গান’, এই অস্ত্রেই পুরুষশাসিত সমাজকে ঘায়েল করলেন আফগান তরুণী]
সঞ্চালক মূলত তিনজনকে লক্ষ্য করেই প্রশ্নটা ছুঁড়েছিলেন। কিন্তু বাকি দু’জনের থেকে সোনাক্ষী উদ্যত হয়ে পড়েন এই প্রশ্নের উত্তর দিতে। সঞ্চালকের ছোঁড়া প্রশ্নে বিন্দুমাত্র দেরি না করে সোনাক্ষী বলেন, আলিয়া এবং বরুণের আগেই তিনি বিয়ে করছেন! বিয়ের জন্য নাকি অভিনেত্রী একেবারে প্রস্তুত। আর খুব তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে চান। এখন শুধু অপেক্ষা পাত্রের, এমনটাই জানিয়েছেন সোনাক্ষী। উপযুক্ত পাত্র পাচ্ছেন না বলেই তিনি নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারছেন না, সোনাক্ষীর ঘনিষ্ঠমহল থেকে একথাও শোনা যাচ্ছে। শুধু তাই নয় ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, দাবাং গার্ল নাকি ‘নোটবুক’-স্টার জাহির ইকবালের সঙ্গে ডেট করছেন। সম্প্রতি, সোনাক্ষীর জন্মদিনে জাহির নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। তাহলে, কি সত্যি সত্যিই বলিউডে পদার্পণ করেই দাবাং গার্ল-এর হৃদয় হরণ করলেন জাহির? এ প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন। তবে, সঠিক উত্তর দেবে সময়ই।

[আরও পড়ুন: মালাইকা-অর্জুনের বিয়ের খবরে কী প্রতিক্রিয়া দিলেন আরবাজ?]
অন্যদিকে, ‘কলঙ্ক’ যখন মুক্তির অপেক্ষায় সোনাক্ষীর হাতে রয়েছে ‘দাবাং ৩’ এবং ‘মিশন মঙ্গল’-এর মতো একজোড়া ভাল প্রজেক্ট। ‘দাবাং ৩’-তে সলমনের বিপরীতে দেখা যাবে তাঁকে। আর ‘মিশন মঙ্গল’-এ তিনি অভিনয় করবেন অক্ষয় কুমারের বিপরীতে। প্রসঙ্গত, এর আগে রাওডি রাঠোর’ এবং ‘দাবাং’ ছবিতে এই দুই অভিনেতার সঙ্গে জুটি বেঁধেছেন শত্রুঘ্ন-কন্যা। ‘কলঙ্ক’-এ তাঁর চরিত্রের নাম সত্যা। আদিত্য রায় কাপুরের বিপরীতে রয়েছেন তিনি। এ ছবি মুক্তি পাচ্ছে এপ্রিলের ১৭ তারিখে।
সর্বশেষ খবর
-
রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিসের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে উদ্ধার দেহ
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান