Cardi B

ভরা মঞ্চে দর্শকদের সামনেই স্বমেহনে মত্ত র‌্যাপার কার্ডি বি! ভিডিও ঘিরে বিতর্কের ঝড়

স্বমেহনের ভিডিও ভাইরাল হওয়ার পর কী সাফাই দিয়েছেন কার্ডি বি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৮:৩৪

options
link
ভরা মঞ্চে দর্শকদের সামনেই স্বমেহনে মত্ত র‌্যাপার কার্ডি বি! ভিডিও ঘিরে বিতর্কের ঝড়
ভরা মঞ্চে স্বমেহন করে বিতর্কে ব়্যাপার কার্ডি বি। ছবি: ইনস্টাগ্রাম

ভরা মঞ্চ। চলছে অনুষ্ঠান। অনুরাগীরা মুগ্ধ। আচমকা তার মাঝে যাচ্ছে তাই কাণ্ড। গান গাইতে গাইতেই স্বমেহনে ব্যস্ত র‌্যাপার। যার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। তার ফলে আরও একবার নতুন করে বিতর্কে জড়ালেন আমেরিকার র‌্যাপার কার্ডি বি।

Advertisement

ঠিক কেন বিতর্কে জড়িয়েছেন আমেরিকার র‌্যাপার তা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতেই পরিষ্কার। কেউ তো অনুষ্ঠানস্থলে রয়েছেন, তা যেন খেয়ালই করছেন না গায়িকা। পরিবর্তে অনুষ্ঠান চলাকালীন স্বমেহনে মত্ত তিনি। চরমসুখও যে পাচ্ছেন, তা ওই ভিডিওতে দেখা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিও যেমন বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। তেমনই উঠেছে সমালোচনার ঝড়ও। নেটিজেনরা বলছেন, “যা বন্ধ ঘরে করা উচিত, তা অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে কীভাবে করতে পারেন কার্ডি বি?” আর কারও কারও খোঁচা, “র‌্যাপারের অনুষ্ঠানস্থলে শিশুরাও ছিল। তাই তারা এসব দেখে কী শিক্ষা পাচ্ছে?” অনেকেই আবার এই ঘটনার সমালোচনা করতে গিয়ে কার্ডি বি-র মাতৃত্বের প্রসঙ্গ টেনেছেন। কেউ কেউ বলছেন, “একজন মা হওয়া সত্ত্বেও কার্ডি যা করেছেন তা মানা যায় না।” কেউ কেউ আবার রসিকতার সুরে দুষ্টু মন্তব্য করেছেন। তাঁরা বলছেন, “কার্ডি বি-র এয়ার গিটার দেখে ভালো লাগল।”

Advertisement

তবে এসব সমালোচনায় কান দিতে নারাজ কার্ডি। মোক্ষম জবাব দিয়েছেন তিনি। X হ্যান্ডেলে লেখেন, “যখন আমার কনসার্ট দেখতে আসবেন, তখন একটি নিয়ম মানতেই হবে। আপনার চাকরি কিংবা অর্থনৈতিক অবস্থা, বিয়ে-সহ সমস্ত সমস্যা ভুলে যেতে হবে। নিজের জীবনকালের ২ ঘণ্টা সেরা সময় কাটাবেন।”

যদিও এই মন্তব্য নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। সকলের সামনে ভরা মঞ্চে স্বমেহনই শুধু দারুণভাবে জীবন উদযাপন হতে পারে না বলেই মত নেটিজেনদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন