সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা বিশেষ ভাল যাচ্ছে না আমির খানের (Aamir Khan)। ড্রিম প্রজেক্ট ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ডাহা ফেল। তারপরই অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে আবার প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে মিলে পুজো করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন তারকা।

আমির ও কিরণের পুজো করার ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ‘লাল সিং চাড্ডা’র পরিচালক অদ্বৈত চন্দন। তিনিই ক্যাপশনে জানান, আমির খান প্রোডাকশনসের নতুন অফিস খোলা হয়েছে। তার কলস পুজোতেই যোগ দেন আমি ও কিরণ। পুজোর সময় মাথায় নেহেরু টুপি পরেছিলেন আমির। ভক্তিভরেই পুজো করতে দেখা যায় বলিউড তাঁকে। কিন্তু তাতেই চটেছে নেটদুনিয়ার একাংশ।

[আরও পড়ুন: জিতু-নবনীতার হেনস্তা কাণ্ডে গ্রেপ্তার আরও ২, নিমতা থানার সামনে বিক্ষোভ বিজেপির]
আমিরের পুজো করার ছবির নিচে কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “ব্যস, জীবনে আর দেখার কিছুই বাকি নেই।” কেউ আবার লিখেছেন, “পিকে ছবিতে হিন্দু দেবদেবীদের নিয়ে মশকরা করেছিল কিন্তু এখন মানছে। এ কেমন দ্বিচারিতা? ” এর মধ্যেই আবার একজন মন্তব্য করেন, “এ আমি কী দেখছি, ঈশ্বর বাস্তব? বিশ্বাসই করতে পারছি না… সেই তারকা যে বলেছিল পুজো ও দেবতা বলে কিছু নেই সব ফেক সে নিজেই এবার পুজো করছে? যে কিনা লোকজনকে এই কাজগুলি করতে বারণ করত, আজ নিজেই করছে। এ কী হচ্ছে ভাই? “

এমনই নানা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সম্ভবত, এই কারণেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের খবর ঘোষণার পর সোশ্যাল মিডিয়া ছেড়েছিলেন আমির। কিন্তু ট্রোল থেকে তাতেও রেহাই পাচ্ছেন না তারকা। তবে নতুন করে বোধহয় সমস্ত কিছু শুরু করতে চাইছেন আমির। তাই তো প্রোডাকসন হাউসের নতুন অফিস খুললেন।
View this post on Instagram
[আরও পড়ুন: আর গাইতে পারবেন না গান! বিরল স্নায়ুরোগে আক্রান্ত ‘টাইটানিক’ খ্যাত সেলিন ডিয়ন]
সর্বশেষ খবর
-
পহেলগাঁও হামলার পর প্রথম কী বলেছিলেন মোদি? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ডোভাল
-
এসএসকেএমে ফের সক্রিয় ‘দালালচক্র’, রোগীভর্তির নামে টাকা আদায়ের অভিযোগে একমাসে গ্রেপ্তার ৬
-
২ ঘণ্টায় ২ মিলিয়ন ‘ভিউ’! শিবপ্রসাদের ‘বহুরূপী’ ঝড়ে কৌশিকের ভবিষ্যদ্বাণী, ‘পুজোয় ফের মহাভোজ’
-
জওয়ানদের মাঝে সইফ, বিদেশে দেশভক্তি প্রিয়াঙ্কার, স্বাধীনতা দিবস উদযাপনে জিৎ-কোয়েলরাও
-
ঐক্য ও সম্প্রীতির সুর নিউটাউনে, ৮০তম স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ