Alia Bhatt

‘পুরনো সেই দিনের কথা’, মন ভালো নেই আলিয়ার! হঠাৎ কী হল রণবীর ঘরনির?

রণবীর-রাহাকে নিয়ে ছবি পোস্ট করে কী বললেন আলিয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৩:৫৪

options
link
‘পুরনো সেই দিনের কথা’, মন ভালো নেই আলিয়ার! হঠাৎ কী হল রণবীর ঘরনির?
আলিয়ার স্মৃতিচারণা

‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের পর ব্যস্ততা কিছুটা হলেও কমেছে ‘রাম’ রণবীর কাপুরের (Ranbir Kapoor)। অন্যদিকে ‘আলফা’ আলিয়ার (Alia Bhatt) ঝুলিতে ‘লাভ অ্যান্ড ওয়ার’। তার মাঝেই অতীতের সুন্দর স্মৃতিতে ডুব কাপুরবধূর। পারিবারিক ছুটির মেজাজে তারকা দম্পতি! সোশাল মিডিয়ায় রণবীর ও রাহার সঙ্গে অবসরযাপনের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন আলিয়া। যেখানে রয়েছে তাঁর প্রিয় পোষ্যও। আসলে স্বামী-সন্তান আর পোষ্যর সঙ্গে কাটানো দিনগুলোর কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রণবীর ঘরনি। তাই সোনালি মুহূর্তের স্মৃতি ভাগ করে আলিয়ার সংযোজন, ‘পুরনো সেই সুন্দর দিনের কথা।’

Advertisement

মোট আটটি ছবি শেয়ার করেছেন মহেশকন্যা আলিয়া ভাট। প্রতিটি ছবিতে ছুটি কাটানোর টুকরো স্মৃতি তুলে ধরেছেন। কখনও সেলফিতে মজে তো কখনও আবার পেটপুজো। তবে একগুচ্ছ ছবির মধ্যে রণবীর আর রাহার মিষ্টি একটি ছবি সকলের নজর কেড়েছে। একরত্তির মুখ না দেখালেও, বাবার গা ঘেঁষে ছোট্ট রাহার বসে থাকার দৃশ্যটা সত্যিই মনোরম!

Advertisement
Alia Bhatt with Ranbir Kapoor and Raha during their holiday.
আলিয়া ভাট

সমুদ্রের দিকে মুখ করে তিনজনই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। রণবীর আর আলিয়ার মাঝে চুপটি করে বসে রাহা। তিন তিনজনেরই পিঠ ক্যামেরার দিকে। স্বতঃস্ফূর্ত এই পারিবারিক ছুটির মুহূর্তটাকে যে ব্যক্তিগত তা ছবিতেই স্পষ্ট। আলিয়ার শেয়ার করা বাকি ছবিগুলোর মধ্যে কোনওটায় চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন আলিয়া। তাঁর পাশে উঁকি মারছে রাহার ছোট্ট হাত। সমাজমাধ্যমে এখন রাহার ছবি পোস্ট করেন না সেলেব মম আলিয়া ভাট।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by αlia bhatt 💛 (@aliaabhatt)

তাই পুরনো ছবি পোস্টের ক্ষেত্রেও বেশ সাবধানী, তা বলাই বাহুল্য। সাদা বিকিন টপের সঙ্গে সাদা লেসের কভার-আপ, মিরর সেলফিতেও অনন্য আলিয়া। ছুটির দিনে ডায়েট ভুলে পেটপুজোর ছবিও শেয়ার করেছেন আলিয়া। ক্লোজ-আপ সেলফিতে নজর কেড়েছে আলিয়ার চোখে বেশ বড় সাইজের কালো রোদ চশমা। মজার ভঙ্গিতে খেতে ব্যস্ত অভিনেত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.