একদিক যখন ইরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প, তখন ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। যদিও পাক সেনার দাবি, পশ্চিম এশিয়ায় সংঘাত অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার উপায় নিয়ে তেহরানে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন ফিল্ড মার্শাল মুনির। একই দাবি করা হয়েছে ইসলামাবাদের তরফেও। যদিও বিশ্লেষকদের দাবি, একই সঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খাওয়ার কৌশল নিয়েছে শাহবাজ শরিফের দেশ। কার্যত ট্রাম্পকে লেজে খেলাচ্ছে পাকিস্তান।
পাক জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, “চলমান আমেরিকা-ইরান সংঘাতের অচলাবস্থা নিরসন এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও অস্থিতিশীলতার স্থায়ী অবসানের উপায় অনুসন্ধানের লক্ষ্যে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টারই একটি অংশ।” আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে পাকিস্তানের “গঠনমূলক ভূমিকা”-র প্রশংসা করেছে ইরান নেতৃত্ব। কারণ চলমান ইরান-আমেরিকা দ্বন্দ্ব গত ছয় মাস ধরে জ্বালানি সরবরাহ ব্যাহত করছে। এর জেরে আর্থিক সংকটে গোটা বিশ্বের অসংখ্য দেশ।
সূত্রের খবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহসেন রেজাই, পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাকের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন আসিম মুনির ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠকে নতুন করে সংঘাত বাড়তে না দেওয়া, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর বিষয়ে কথা হয়েছে।
আরও পড়ুন:
বিশ্লেষকদের বক্তব্য, নতুন করে ইরানের উপর ওয়াশিংটনের আর্থিক হুঁশিয়ারির পরে মুনির-নাকভির এই সফর তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, ট্রাম্পের হুঁশিয়ারি এবং পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষাচুক্তি এবং ইয়েমেনের হাউতি বিদ্রোহীদের বিষয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ইরানকে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ বা মুসলিম ন্যাটোয় যোগ দেওয়ানোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। ধর্মীয় বেড়াজালে তৈরি এই চুক্তিতে ইসলামিক স্বার্থের পাশাপাশি প্রতিরক্ষা ও অর্থনৈতিক স্বার্থ পূরণ হবে, তেহারানকে বোঝাচ্ছে পাকিস্তান। এভাবে একদিকে যেমন ভারতের ‘বন্ধু’ ইরানকে দলে টানতে চাইছে মুনির-নাকভিরা, তেমনই শান্তির ধুয়ো তুলে আমেরিকার কাছে সাধু সাজছে। সব মিলিয়ে ট্রাম্পকে লেজে খেলাচ্ছে পাকিস্তান।
সর্বশেষ খবর
-
রাত দুটোয় শুভশ্রীকে ফোন, কীভাবে শুরু হয়েছিল ‘দেশু ৭’র জার্নি? সিক্রেট ফাঁস করলেন দেব
-
কলকাতার পর এবার দুর্গাপুরের ক্লাসরুমে বিশাল চন্দ্রবোড়া! কী হল তারপর?
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন
-
জাতগণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি! মোদিকে চিঠি উদ্বিগ্ন রাহুল-খাড়গের
-
‘নবাবের জেলা’তেও টুলুর ২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে! বড় সূত্রের খোঁজে পুলিশ