Ranbir Kapoor-Alia Bhatt

গণপতি বিসর্জনে আবেগঘন রণবীর, রাহাকে কেন বাবার কাছে ঘেঁষতে দিলেন না আলিয়া?

Ganesh Chaturthi 2026: বিসর্জনের পর পাপারাজ্জিদের মিষ্টি বিলোলেন রণবীর কাপুর। গোটা সময়টা মেয়ে রাহাকে কেন ক্যামেরার আড়ালে রাখলেন আলিয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৩:১২

options
link
গণপতি বিসর্জনে আবেগঘন রণবীর, রাহাকে কেন বাবার কাছে ঘেঁষতে দিলেন না আলিয়া?
গণপতি বিসর্জনে রণবীর-আলিয়া। ছবি- ইনস্টাগ্রাম 

দিন কয়েক উৎসবের রেশ কাটিয়ে এবার গণপতিকে বিদায়ের পালা। অপেক্ষা আরও একবছরের। শুক্রবার রাতে স্ত্রী আলিয়া ভাট, মা নীতু কাপুরকে নিয়ে গণপতি বিসর্জনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রণবীর কাপুরও (Ranbir Kapoor)। মুম্বইয়ের বিলাসবহুল বাসভবনের বাইরে বলিউডের সুপারস্টার দম্পতিকে দেখতে পাপারাজ্জিরাও। ক্যামেরায় ধরা পড়ে ‘রাম’ রণবীরের ছলছল চোখ! পাশেই ছিলেন মা নীতু। কিন্তু এই গোটা সময়টা মেয়ে রাহা কাপুরকে কিছুতেই কাছছাড়া করলেন না আলিয়া ভাট (Alia Bhatt)। এমনকী মেয়ের মুখও দেখালেন না। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত চর্চার শিরোনামে।

Advertisement

এক ভিডিওতে দেখা যায়, বিসর্জনের প্রাক্কালে গণেশের মূর্তি হাতে আবাসন থেকে বেরচ্ছেন রণবীর কাপুর। পরনে গেরুয়া কুর্তা, সাদা পাজামা। পাশেই আরতির থালা হাতে নীতু কাপুর। 

গণেশোৎসবের পঞ্চম দিনে ঐতিহ্য মেনে গণেশ বিসর্জনের আয়োজন করেছিল কাপুর পরিবার। শুক্রবার রাতে নেটভুবনে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিসর্জনের প্রাক্কালে গণেশের মূর্তি হাতে আবাসন থেকে বেরচ্ছেন রণবীর কাপুর। পরনে গেরুয়া কুর্তা, সাদা পাজামা। পাশেই আরতির থালা হাতে নীতু কাপুর। খানিক পিছনে ট্র্যাডিশনাল পোশাকে স্নিগ্ধ আলিয়া। কোলে রাহা। কিন্তু সচেতনভাব মেয়ের মুখ ঢেকে রেখেছেন অভিনেত্রী। আসলে রাহার মুখ যেন ছবিশিকারীদের লেন্সবন্দি না হয়, সেকারণেই মেয়েকে নিয়ে আলিয়া ভাটের এত রাখঢাক। কিন্তু কেন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Alia Bhatt and Ranbir Kapoor Join Ganpati Visarjan with Raha
গণপতি বিসর্জনে রণবীর-আলিয়া এবং নীতু কাপুর, ছবি- ইনস্টাগ্রাম

আসলে পঁচিশ সালে রণবীরের জামাইবাবু সইফ আলি খানের উপর আততায়ীর হামলা হতেই মেয়েকে পাপারাজ্জিদের লেন্সের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন আলিয়া। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও রাহার সব ছবি সরিয়ে নেন। কারণ করিনাও তখন থেকেই ছবিশিকারীদের থেকে জেহ-তৈমুরকে আড়ালে রাখেন। সেকারণেই শুক্রবার গণপতি বিসর্জনের সময়ে খুদেকে বাবার কাছে ঘেঁষতে দেননি তিনি। কারণ বিসর্জনের রীতি-রেওয়াজ পালন করছিলেন রণবীর এবং নীতু। অতঃপর পাপারাজ্জিদের লেন্সের তাক যে বিশেষভাবে তাঁদের দিকেই থাকবে, তা বলাই বাহুল্য। তাই সর্বক্ষণ মেয়ের মুখ আড়াল করে রাখেন আলিয়া ভাট। অন্যদিকে বিসর্জনের পর ছবিশিকারিদের মিষ্টিও বিতরণ করতে দেখা যায় ‘রাম’ রণবীর কাপুরকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.