Ashutosh Rana on Kangana Ranaut

‘সিংহ গর্জন করে আর কুকুর…’, ‘ককরোচ’দের কটাক্ষে আশুতোষের নিশানায় কঙ্গনা?

তরুণ সমাজকে 'আবর্জনার প্রজন্ম' বলে বিঁধেছিলেন কঙ্গনা। সংশ্লিষ্ট ইস্যুতে আশুতোষ রানার পালটা যুক্তিতে ফের বিতর্কের সূত্রপাত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৮:৫১

options
link
‘সিংহ গর্জন করে আর কুকুর…’, ‘ককরোচ’দের কটাক্ষে আশুতোষের নিশানায় কঙ্গনা?
আশুতোষের বক্তব্য

নিট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলনকারী তরুণ সমাজকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে বিঁধেছেন কঙ্গনা (Kangana Ranaut)। শুধু তাই নয়, ভারতীয় নারীদের খোঁচা, ‘এতটাই ‘দুর্নীতিগ্রস্ত’ আর ‘কুৎসিত’ যে গৃহিণী হওয়ারও যোগ্য নন।’ কঙ্গনার এই মন্তব্যে বেজায় চটেছে ‘জেন জি’। সাংসদ-অভিনেত্রীর এহেন মানসিকতার বিরোধীতাও করেছেন সেলেব মহলের একাংশ। এবার ‘জেন জি’ তথা তরুণ প্রজন্মকে ‘আবর্জনা’ কটাক্ষে নিজের মত প্রকাশ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা আশুতোষ রানা (Ashutosh Rana)।

Advertisement

বিতর্কষজ্ঞে তাঁর মন্তব্য ঘৃতাহুতির মতো কাজ করেছে, তা বললে অত্যুক্তি হবে না। কী এমন বললেন বড় পর্দার ভয়ংকর এই খলনায়ক? পর্দার খলনায়ক হিসেবে যেমন জনপ্রিয় তেমনই বাস্তবে তাঁর বলিষ্ঠ ব্যক্তিত্ব ও চিন্তাশীল মননের পরিচয় বারবার মুগ্ধ করে জনসাধারণকে। আশুতোষ রানার মার্জিত বক্তব্য তাঁর চরিত্রের ইউএসপি। সম্প্রতি বিমানবন্দর থেকে বাইরে আসার সময় সেলেব পাপারাজ্জিদের মুখোমুখি হন অভিনেতা।

Advertisement

কঙ্গনার ‘বিতর্কিত’ মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তাঁর জবাবে স্পষ্ট বার্তা, জনসমক্ষে কথা বলার সময় একজন সেলিব্রিটির ভাষা ব্যবহারে সতর্ক হওয়া উচিত। কঙ্গনার নাম না নিয়েই আশুতোষের বক্তব্য, “আমার বিশ্বাস সিংহ গর্জন করে, হাতি ডাকে, আর কুকুর ঘেউ-ঘেউ করে। প্রতিটি প্রাণীকেই তার স্বর বা শব্দ দিয়েই চেনা যায়।” উল্লেখ্য, সংসদের বাইরে সংবাদমাধ্যমের সামনে ‘জেন জি’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কঙ্গনা। 

Advertisement

এই মর্মে অভিনেতার সংযোজন, “তাই ভাষার গুরুত্ব অপরিসীম। একটি প্রবাদ আছে, ‘কথায় হাতির পিঠে চড়া যায়, আবার কথার কারণেই হাতির পায়ের নিচে পড়ে শাস্তিও পেতে হয়।’ আমাদের কথাই আমাদের সম্মানের পরিচয় বহন করে। আবার সেই কথাই অপমানের কারণও হতে পারে। তাই ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.