সাম্প্রতিক সময়ে কঙ্গনার একাধিক ‘বিতর্কিত’ মন্তব্যে সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। নিট কেলেঙ্কারি ইস্যুতে ছাত্রআন্দোলনের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেও কটাক্ষের শিকার হয়েছেন। এবার মান্ডির সাংসদ ও অভিনেত্রী কঙ্গনার নিশানায় ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা? জোর জল্পনা নেটপাড়ায়। কঙ্গনা রানাউতের সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হতেই নেটভুবনের দাবি, নাম না করেই সোনাক্ষীকে তোপ দেগেছেন বলিউডের ‘ক্যুইন’।
এই ধারণার নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? হিন্দু নারীর ইসলামপন্থীদের সঙ্গে সম্পর্ক নিয়ে মত ব্যক্ত করতেই সোশালপাড়ার অনুমান, সোনাক্ষীর উদ্দেশেই বলেছেন। হিন্দু নারী, সম্পর্ক থেকে রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় ভাবনার পরিবর্তন নিয়েও মত প্রকাশ করেছেন। ভিডিওতে কঙ্গনা জানান, একটা সময় নিজেকে ‘আধুনিক হিন্দু’ বলে মনে করতেন। তবে এখন তিনি ‘জাগ্রত হিন্দু’। নিজের বিশ্বাসে পরিবর্তন আনলে সমালোচনার শিকার হওয়া কাম্য নয় সেটাও স্পষ্ট করেছেন কঙ্গনা।
আরও পড়ুন:

এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ভিডিওটি চর্চার কেন্দ্রে এসেছে ঠিক তখন যখন কঙ্গনা বলেছেন, আজকাল বহু হিন্দু নারী ইসলামপন্থীদের সঙ্গে সম্পর্ক বা বন্ধুত্বে জড়ানোর পর রাজনৈতিক ও ধর্মীয়ভাবে আরও ‘কট্টরপন্থী’ বা ‘বামপন্থী’ হয়ে উঠেছেন। তাঁর কথায়, “ইন্ডাস্ট্রিতে এমন অনেক হিন্দু মেয়েকে অনেক কাছ থেকে দেখেছি ও চিনেছি। কিন্তু লক্ষ্য করেছি, রাজনীতি বা ধর্মের বিষয়ে তাঁদের অনেকেরই স্পষ্ট মতাদর্শ থাকে না। বিশেষ করে তরুণদের মধ্যে এই মনোভাব বেশি লক্ষ্যণীয়।”
View this post on Instagram
আরও একধাপ এগিয়ে বলেন, “যখন ইসলামপন্থীদের সঙ্গে প্রেম, বিয়ে বা বন্ধুত্বের সম্পর্কে জড়াযন তখন তাঁদের চিন্তাভাবনা অনেক বেশি সীমাবদ্ধ হয়ে যায়। তাঁরা কট্টরপন্থী বা বামপন্থী হয়ে ওঠেন। এতে কোনও সমস্যা নেই। কারণ সংবিধান প্রত্যেককে নিজের ধর্ম ও মতাদর্শ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে।” এখানেই শেষ নয়, কঙ্গনার আরও একটি মন্তব্য স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে।.

আজকাল এক অভিনেত্রীর সাজসজ্জা নাকি পকেটমারের মতো! কারও নাম উল্লেখ না করলেও, সামাজিকমাধ্যমে অনেকেই মনে করছেন, ইঙ্গিতের তির সোনাক্ষী সিনহার দিকে। ৪০ বছর বয়সি কঙ্গনা নিজের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান স্পষ্ট করেছেন। অকপট স্বীকারোক্তি, তিনি বিজেপি ও আরএসএস-এর আদর্শে বিশ্বাসী একজন ‘জাগ্রত হিন্দু’। ভিডিওর শেষে কঙ্গনা ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের শেষে ভাইরাল হওয়া পার্টি মুডের প্রসঙ্গেও সাফাই দিয়েছেন। তিনি জানান, সেসময় জীবন অন্যভাবে উপভোগ করতেন। তবে বর্তমানে নিজেকে বদলে ফেলেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রুশ তেলে ভারতকে ১০০% শুল্কবাণ! অথচ নিজের দেশে ইউরোনিয়াম আমদানি, মার্কিন দ্বিচারিতায় প্রশ্ন
-
বিশ্বকর্মা পুজোয় আকাশপথে নজরদারি, ‘প্রাণঘাতী’ চিনা মাঞ্জা কাটবে পুলিশের ড্রোন
-
‘মোদিকে জন্মদিনের উপহার দিল কমিশন’, ‘দূরত্ব’ ভুলে প্রতীক হারানো মমতার পাশে কংগ্রেস
-
সত্যিকারের মুসাফির ক্যাফে! হিমাচল ও উত্তরাখণ্ডে অভিনব উদ্যোগ বিক্রান্ত ম্যাসির
-
ভোটের লড়াইয়ে ‘জোড়াফুল’ অতীত! ‘আপেল’ না ‘এসি’, কোন প্রতীকে লড়বে তৃণমূল?