Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Ram Kapoor

ছ’মাসের মধ্যেই মৃত্যু অনিবার্য! হাড়হিম করা ভয়ংকর অভিজ্ঞতা ভাগ রাম কাপুরের

'লক আপ সিজন ২'-এ জীবনের অন্ধকারাচ্ছন্ন অধ্যায় নিয়ে মুখ খুললেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০২৬, ১৫:৩৫

options
link
ছ’মাসের মধ্যেই মৃত্যু অনিবার্য! হাড়হিম করা ভয়ংকর অভিজ্ঞতা ভাগ রাম কাপুরের zoom
রামের সিক্রেট ফাঁস
Advertisement

‘লক আপ সিজন ২’ সম্প্রচারের পর কেটে গিয়েছে অনেকগুলো দিন। জেলের ভিতর প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলেছে। কখনও প্রতিযোগীদের মধ্যে মনোমালিন্য তো কখনও আবার সুখে-দুঃখে পরস্পরের পাশে থাকছেন। রিয়ালিটি শোয়ে স্বইচ্ছেতেই ব্যক্তিগতজীবনের অনেক অজানা গল্প শেয়ার করছেন প্রতিযোগীরা। সম্প্রতি যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছিলেন শ্রেয়া কালরা থেকে শিবাঙ্গী যোশী, রাম কাপুর-সহ আরও অনেকে। এবার জীবনের এক চরম সত্য নিজেই ফাঁস করলেন অভিনেতা। চিকিৎসক তাঁকে মাত্র ছ’মাস সময় দিয়েছিলেন।

মৃত্যুর মুখ থেকে কীভাবে ফিরেছিলেন ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ খ্যাত অভিনেতা?এই ধারাবাহিকের শুটিংয়ের সময় স্থূলতার সঙ্গে লড়াই করছিলেন রাম কাপুর। শারীরিক অবস্থা মারাত্মক খারাপ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বিষণ্ণতা গ্রাস করেছিল অভিনেতাকে। সেসময় চিকিৎসক তাঁকে সতর্ক করে বলেছিলেন, জীবনযাত্রার পদ্ধতিতে পরিবর্তন না আনলে ছ’মাসের মধ্যেই মৃত্যু অনিবার্য। জীবনের এই গোপন তথ্য আগে কখনও শেয়ার করেননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ram Kapoor brutally trolled for saying cheating is 'not a deal breaker'
রাম কাপুরের সিক্রেট ফাঁস

‘লক আপ সিজন ২’-এ সেই ভয়ংকর স্মৃতিচারণ করে বলেন, “একটা কথা আমি সকলের থেকে লুকিয়ে রেখেছিলাম। এমনকি আমার স্ত্রী আর সন্তানরাও জানে না। বড়ে আচ্ছে লাগতে হ্যায়-এর সময় অবসাদ আমাকে সম্পূর্ণ গ্রাস করেছিল। ওজনের জন্য আমি এত ভালোবাসা পেয়েছিলাম, এত আলোচনা হয়েছিল যে এক সময় আমি টেলিভিশনের সর্বোচ্চ রেটিং পাওয়া তারকাদের একজন হয়ে উঠেছিলাম।” তবুও কেন অবসাদে ভুগছিলেন অভিনেতা?

জনপ্রিয়তার মাঝেই দ্রুতহারে ওজন বাড়তে থাকে। সেই দিনের কথা স্মরণ করে তিনি বলেন, “চিকিৎসক বলেছিলেন, আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে মাত্র ছয় মাসের মধ্যেই মৃত্যুর মুখোমুখি হব। আমার স্ট্রোক হওয়ার সম্ভবনা ছিল। কারণ আমাকে দিনে তিনবার ইনসুলিন নিতে হত। রক্তে শর্করার মাত্রা চারশো থেকে ছ’শো-এর মধ্যে থাকত অথচ আমি প্রতিদিন চোদ্দ ঘণ্টা কাজ করতাম। নিজের জন্য কিছুই করতে চাইনি, কারণ তখন আমি প্রচুর ভালোবাসা পাচ্ছিলাম এবং অনেক অর্থ উপার্জন করছিলাম। এত কিছু ছেড়ে কীভাবে চলে যাই?”

Ram Kapoor Was Harassed In Hostel At 13 Reveals In Lock Upp 2
রাম কাপুর

জীবনে পরিবর্তনের কারণ হিসেবে সন্তানদের কথা উল্লেখ করে রাম বলেন, “যদি আমার সন্তান না থাকত, তাহলে হয়তো নিজেকে বদলানোর কথা ভাবতাম না। একমাত্র এই ভাবনাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। এটাই একমাত্র কারণ যে আমি আজও বেঁচে আছি। সেই ঘটনার দশ বছরেরও বেশি সময় অতিক্রান্ত আর আজ আমি একজন মানুষ হিসেবে খুবই সুখী। গৌতমী এবং আমার সন্তানরাও এই কথাগুলো প্রথমবার শুনছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.